Logo
Logo
×

রাজনীতি

বিএনপির কর্মীদের মারামারি-বিশৃঙ্খলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ পিএম

বিএনপির কর্মীদের মারামারি-বিশৃঙ্খলা
Swapno


# আমি ব্যর্থ এই জন্য এই ধরণের ঘটনা ঘটে: রবি

 


# সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা আমি দেখি নাই: মামুন

 



দীর্ঘদিন পর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলেও কিন্তু সমাবেশ চালাকালীন সময়ে নিজেদের মধ্যে সংঘর্ষ ও বিশৃঙ্খলার সেই চিত্রটি আবারও কেন্দ্রীয় নেতাদের সামনে ফুটিয়ে তুলেছেন। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের সামনে বেশ কয়েকবার সংঘর্ষে লিপ্ত হওয়ার চিত্র দেখা যায়। এ সংঘর্ষকে লক্ষ্য করে কেন্দ্রীয় নেতা কয়েকবার শান্ত হওয়ার অনুরোধ করলেও তারা সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


ঘটনা সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সীগঞ্জ এবং ভোলায় পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা ও আহত করা এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণ পরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি'র প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

কিন্তু সে বিক্ষোভ সমাবেশে বরাবরের মতই সমাবেশে বিভিন্ন  ইউনিট থেকে আসা কর্মীরা কিছুক্ষণ পর পরই সংঘর্ষে জড়িয়ে পড়ছে এবং চরম হট্রগোলের সৃষ্টি হচ্ছে। মঞ্চে সিনিয়র নেতারা বক্তব্য দিলেও কিন্তু মঞ্চের পিছনে থাকা কর্মীরা একটু একটু পরপরই সংঘর্ষ হট্রগোল সৃষ্টি করছিল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাদের শান্ত করতে বরাবরই মঞ্চে থাকা সিনিয়র নেতৃবৃন্দরা অনুরোধ করলেও শান্ত হননি কর্মীরা। লক্ষ্য করা গেছে কিছুক্ষণ পর পরই জেলা বিএনপির সদস্য মাকসুদুল ইসলাম রাজীব কর্মীদের বিশৃঙ্খলা ও সংঘর্ষ লিপ্ত হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছেন। কিন্তু উল্টো কিছুক্ষণ পর পরই মাকসুদুল ইসলাম রাজীব ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনিকে সংঘর্ষে লিপ্ত হওয়া নেতাদের সমাবেশের প্রায় সময়ই তাদের শান্ত করতে দেখা যায়।

 

 

 

 

 

 

 

 

 

এছাড়া কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিবের বক্তব্যের সময়ও ফের বিশৃঙ্খলা দেখা দেয় তখন জেলা বিএনপির সদস্য সচিব স্লোগান তুলে কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ফের আবারও কর্মীদের মধ্যে হট্রগোল দেখে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বক্তব্য বন্ধ রেখে চুপ থাকেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পরবর্তীতে তাদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ফের বক্তব্য শুরু করেন। এ সময় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান দিপু ভূঁইয়া, আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইফসুফ খান টিপু প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক জানায়, আমি ব্যর্থ এই জন্য এই ধরণের ঘটনা ঘটে। এতটুকু বলেই তিনি ফোন কলটি কেটে দেন। এ  বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব জানায়, সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনা আমি দেখি নাই। তবে এটা হয়ে থাকলে ভাল হয় নাই।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন