ভাইয়ের মতো প্রয়োজনে গুলি খাবো : শাওনের ভাই
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ পিএম
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের গুলিতে নিহত শাওনের বিচার চেয়ে তার বড় ভাই ফরহাদ বলেন, আমার ভাই শাওন হত্যার বিচার চাই আমি। আমিও আপনাদের আন্দোলনে সামনে থাকতে চাই। আপনারা কি আমাকে রাখবেন? আমি আমার ভাইয়ের মতো রাজপথে অন্দোলন করবো।
প্রয়োজনে যদি দুটি গুলি খেতে হয় তারপরও আমি শহীদ হবো। আমার ভাইয়ের কি অপরাধ ছিলো? এ প্রশ্নের উত্তর কে দিবে? গতকাল বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জেলা যুবদল নেতা শাওন প্রধানসহ মুন্সিগঞ্জ ও ভোলায় পুলিশের গুলিতে নিহত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আযোজন করা হয়। এন.এইচ/জেসি


