নারায়ণগঞ্জ জেলার যুবদল নেতা শাওন প্রধান সহ মুন্সিগঞ্জ ও ভোলায় পুলিশের গুলিতে নেতাকর্মী নিহত ও আহত করা এবং জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজির বিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
গতকাল (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে রূপগঞ্জ থেকে ১০ হাজার বিএনপির নেতাকর্মী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নেতৃত্বে জেলা বিএনপি’র আয়োজিত প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে যোগদান করেন। মিছিলটি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে দলীয় শ্লোগান দিতে দিতে সমাবেশস্থলে যোগদান করে।
এসময় মিছিলটি নেতিত্ব দেন রূপগঞ্জ মাটি ও মানুষের নেতা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। এসময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘আপনারা শাওনকে গুলি করে মেরেছেন, আজ আমরা হাজার হাজার শাওন নারায়ণগঞ্জে প্রস্তত আছি জীবন দেওয়ার জন্য।
এ নারায়ণগঞ্জের মাটিতে আমরা শাওন হত্যার বিচার করবো। রূপগঞ্জে জনবিচ্ছিন্ন হয়ে এ সরকারের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করছে। আপনারা কি ভাবেন এর বিচার হবেনা? আমরা আপনাদের বিচার করেই ছাড়বো।’
এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড.রুহুল কবির রিজভী, বিশেষ অতিথি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান। আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন, সদস্য সচিব আবু আল ইউসুব খান টিপ সহ প্রমুখ এন.এইচ/জেসি


