Logo
Logo
×

রাজনীতি

সরকার দেউলিয়া হয়ে গেছে : এড. সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৭ পিএম

সরকার দেউলিয়া হয়ে গেছে : এড. সাখাওয়াত
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘এ সরকার দেউলিয়া হয়ে গেছে। আজকে এ সরকার প্রশাসনকে ব্যবহার করছে। তারা জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকতে চায়।

 

 

 

বিচার বিভাগের কাঁধে বন্ধুক রেখে, বেগম খালেদা জিয়াকে তারা সাজা দিতে চায়। তারা বিএনপিকে ধ্বংশ করতে চায়। যতো প্রশাসনের কর্মকর্তাকে লেলিয়ে দেন বিএনপির নেতাকর্মীদের আর দাবিয়ে রাখা যাবে না।’

 

 

 

২৪ সেপ্টেম্বর বিকালে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

 

জেলা যুবদল নেতা শাওন প্রধানসহ মুন্সিগঞ্জ ও ভোলায় পুলিশের গুলিতে নিহত এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আযোজন করা হয়।

 

 

 

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ঐক্যবদ্ধ হন। কেন্দ্র থেকে যে আন্দোলনের ডাক দিবে সকল আন্দোলনে আমি রাজপথে থাকবো নারায়ণগঞ্জের আন্দোলনে। আপনারা সবাই থাকবেন।’

 

 

 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য আজহারুল ইসলাম মান্নান, সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।

 

 

 

অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব টিপু, জেলা বিএনপির সদস্য মাশকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতারা। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন