Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন চন্দন শীল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন চন্দন শীল
Swapno


নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটি জেলার আহবায়ক বাবু চন্দন শীল।  

 

 

 

এর আগে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চন্দন শীলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী ছিলেন তিনি। রোববার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান। নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় চন্দন শীলকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

 

 

প্রসঙ্গত, চন্দন শীল বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি। ২০০১ সালের ১৬ জুন নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ আওয়ামী লীগ অফিসে বোমা হামলায় দুই পা হারান তিনি। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন