Logo
Logo
×

রাজনীতি

ঢাকায় ছাত্রদলের সমাবেশে সজীবের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০১:১০ এএম

ঢাকায় ছাত্রদলের সমাবেশে সজীবের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির  নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর  রাজধানীর নয়াপল্টনে  ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীবের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।


বিক্ষোভ সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সজীব বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলায় দেশের ছাত্রসমাজ ক্ষুব্দ। আমরা এর সমুচিত জবাব দেব। আবারো কোথাও কোন ধরনের হামলার চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সাগর সিদ্দিকী, সুলতান মাহামুদ, আরিফুল ইসলাম রাজ, জহিরুল ইসলাম সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন