Logo
Logo
×

রাজনীতি

আল্টিমেটাম দিয়ে নমনীয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

আল্টিমেটাম দিয়ে নমনীয়
Swapno


# ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কোন সিদ্ধান্ত আসেনি


# পুরনো অবস্থানে অনঢ় বিদ্রোহীরা



নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারী বিদ্রোহী নেতাদের দেয়া ৪৮ ঘন্টার আল্টিমেটাম শেষ হয়েছে কিন্তু ফলাফল শূন্য। তারা এখন পর্যন্ত পদত্যাগকারী নেতাদের সাথে আপোষে আসতে পারেনি। এ নিয়ে নানা বির্তকের মুখে পড়ছে নবাগত মহানগর বিএনপির আহ্বায়ক কিমিটি।

 

 

 

 

 

 

 

 


সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর মহানগর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির প্রথম কার্যকরী সভায় সংগঠনের আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে যারা যে ১৫ জন নেতা পদত্যাগ করছে।

 

 

 

 

 

 

 

তারা যেন ৪৮ ঘন্টার মধ্যে তাদের পদত্যাগ পত্র পত্যাহার করতে হবে। এছাড়াও তিন সিনিয়র নেতার পদত্যাগ পত্র প্রত্যাহার গ্রহণ করা হবে না। আল্টিমেটামের বিষয়ে  মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা যাদেরকে আল্টিমেটাম দিয়েছি তারাতো আমাদের দলেরই নেতা তারাতো বাহিরের কেউ না। আমরা চেষ্টা করতেছি তাদের অভিমান ভাঙিয়ে আবার দলের সাথে সম্পৃক্ত করার জন্য।

 

 

 

 

 

 

 

 


মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। এটাতো কোরআন হাদিস না। দলের বিভিন্ন কৌশল আছে। এই আল্টিমেটাম তো বড় কিছু না। যখন সময় হবে তখন সিদ্ধান্ত আসবে। আমার দলের হাই কমান্ড আছে তারা যে সিদ্ধান্ত দিব সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত।

 

 

 

 

 

 

 

 

যারা দল থেকে পদত্যাগ করেছে তারা আমাদের ভাই-ব্রাদার তাদেরতো আর দলের থেকে ফালিয়ে দিতে পারবো না। এ বিষয়ে নবাগত কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগকারী আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে জানান, যারা এই আল্টিমেটাম দিয়েছে তারা কি কেন্দ্রীয় নেতা হয়ে গিয়েছে। তারা আল্টিমেটাম দেওয়ার কে।

 

 

 

 

 

 

 

 

 

তারা যে কমিটি করেছে তাদের সাথে কে আছে ৫% লোক আমাদের সাথে আছে ৯৫% লোক। তাদের কমিটির কোনো ক্ষমতা আছে। এগুলো কোনো কমিটি হলো।  এ বিষয়ে নবাগত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগকারী আবদুস সবুর খান সেন্টু বলেন, নবাগত কমিটি থেকে কি আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি অবগত না।

 

 

 

 

 

 

 

 

 

আমাকে কোনো কিছু জানানো হয়নি। নবাগত কমিটির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগকারী স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কাউসার আশা বলেন, সাখাওয়াত সাহেব যে আল্টিমেটাম দিয়েছে এই বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি। আর আমি সাখাওয়াত সাহেবের কোনো কথা কোড করি না।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন