Logo
Logo
×

রাজনীতি

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ অক্টোবর ২০২২, ০২:৪৭ পিএম

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা আজ
Swapno



দীর্ঘ ৯ বছর পর আবারো নতুন করে গঠন হতে যাচ্ছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। আর বিষয়টিকে প্রাদান্য দিয়ে রোববার (২ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হবে বর্ধিত সভা। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

 

 

 

 

 

 

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। জানা গেছে, ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করা হয় আনোয়ার হোসেনকে ও সাধারণ সম্পাদক করা হয় অ্যাডভোকেট খোকন সাহাকে।

 

 

 

 

 

 

 

 

পরবর্তীতে ২০১৫ সালের ২৬ নভেম্বর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, রোববার সকালে আমাদের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন