Logo
Logo
×

রাজনীতি

সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে আ’লীগ

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৫:৪৩ পিএম

সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে আ’লীগ
Swapno


# আগামী মাসে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন হতে পারে


সকল জল্পনা কল্পনা শেষে আগামী ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সাথে তার একদিন পরে ২৫ অক্টোবর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হবে। তবে এবার দীর্ঘ দিন পর যুবলীগের কমিটি গঠন নিয়ে তৎপর হয়েছে জেলার থানা গুলো।

 

 

এছাড়া জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের দিনক্ষন নিয়ে দরজায় কড়া নাড়ছে। সেই সাথে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য ইতোমধ্যে নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক এবং গোগনগর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

 

 

তাই আলোচনা রয়েছে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন। তাদের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই শ্রমিক লীগ। তবে শ্রমিক লীগে ত্রিমুখী কোন্দল তৈরী হওয়ায় কমিটি গঠনের বিষয় এগোচ্ছে না বলে অভিযোগ তৃনমূল নেতাদের। তাই রাজনৈতিক বোদ্ধা মহলে আলোচনা হচ্ছে নারায়ণগঞ্জে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন গুলোতে সম্মেলনের ঢেউ চলছে।

 

 

এর মধ্যে মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোও ঢেলে সাজানোর জন্য কাজ চলছে। সহযোগি সংগঠনের মাঝে স্বেচ্ছাসেবক লীগে ইতোমধ্যে তৃনমূলে ঢেলে সাজানোর কাজ শুরু হয়ে গেছে। এছাড়া জেলার ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠনের মেয়াদোত্তীর্ণ মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ এবং ছাত্রলীগের সম্মেলনের নির্দেশনা আসছে।


 


এদিকে গত মাসের ২৬ সেপ্টেম্বর  জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে জেলার ফতুল্লা, সদর, বন্দর এবং সিদ্ধিরগঞ্জ থানার কমিটি গঠনের জন্য নির্দেশনা দেন। তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর থানাধীন আলীরটেক এবং গোগনগর ইউনিয়নের ১৮ টি ওয়ার্ডে কমিটি গঠনের জন্য গতকাল নিতাইগঞ্জ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

 

আগামী এক মাসের মধ্যে ইউনিয়ন ওয়ার্ড কমিটির সম্মেলনের সিদ্ধান্ত নেয়া হয়। তাই যুবলীগের সম্মেলন নিয়ে জেলার নেতাদের মাঝে আলোচনা হচ্ছে দরজায় কড়া নাড়ছে যুবলীগের সম্মেলন।

 


অন্যদিকে ১ অক্টোবর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম উপস্থিত ছিলেন। এই বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের পূর্বের ব্যর্থতা তুলে ধরা হয়।

 

 

তারা যে থানা পর্যায়ে ইউনিয়ন কমিটি না করে থানা পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়ে দেয়; তাও ওই বর্ধিত সভায় তুলে ধরা হয়। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে কমিটি বানিজ্য, মনোনয়ন বানিজ্য থেকে শুরু নির্বাচেন অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে।

 

 

তারপরেও তারা আবারও সম্মেলনের মাধ্যমে কমিটিতে থাকতে চান। জেলা আওয়ামী লীগের একদিন পর, মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তবে এই বর্ধিত সভায় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ অভিজাত ক্লাবে।

 

 

এই সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক মির্জা আজম উপস্থিতির পাশা পাশি স্থানীয় প্রভাবশালী সাংসদ ও মহানগর আওয়ামী লীগের প্রথম সদস্য শামীম ওসমান উপস্থিত ছিলেন। দলীয় নেতাদের মাঝে আলোচনা রয়েছে এমপি;র মর্জিতেই পার্টি অফিস ছেড়ে ঐ বর্ধিত সভাটি নারায়ণগঞ্জ ক্লাবে হয়।  

 


এছাড়া এখন উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের  কমিটি গঠনে কাজ করছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। উপজেলার পর পরই নভেম্বর মাসে জেলা মহানগর স্বেচ্ছাসেবক লীগের কমিটির সম্মেলন হতে যাচ্ছে। তার পাশা পাশি শ্রমিক লীগ, তাঁতী লীগ কমিটি গঠন আলোচনা হচ্ছে।

 


উল্লেখ্য,  ২০১৬ সনে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি গঠন হয়। তার এক বছর পর পূর্নাঙ্গ কমিটি হয়। ২০০৩ সনে জেলা যুবলীগের সম্মেলন হয়। এছাড়া স্বেচ্ছাসেবক লীগের কমিটির মেয়াদ শেষ হয় বছর কয়েক আগেই। তাঁতী লীগের কমিটি কবে হয়েছে নেতারা তা ভুলে গেছেন।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন