Logo
Logo
×

রাজনীতি

জাকির খানের কর্মীদের ভাবনা

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম

জাকির খানের কর্মীদের ভাবনা
Swapno


# মহানগরে শক্তি বাড়াতে জাকির খানকে প্রয়োজন দাবি কর্মীদের

# জাকির খানের কাছেই আছে নেতৃত্ব তৈরির মেধা


নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত একটি নাম; জাকির খান। দেওভোগের বাসিন্দা ছাত্রসমাজের হাত ধরে রাজনীতিতে জাকির খানের উত্থান এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার পর জাকির খানের রাজনীতি প্রকৃত রূপ পায়। তবে অনেক নেতা-কর্মীরা এই জাকির খানকে নারায়ণগঞ্জ বিএনপির প্রাণভোমরাও বলে থাকে।

 

 

এই জাকির খানের বিশাল কর্মীবাহিনী নারায়ণগঞ্জ জেলাজুড়ে রয়েছে। তরুণ প্রজন্মের ছেলেরা এই জাকির খানকে তাদের আইডল বলে থাকে। দীর্ঘ ২১ বছর পর দেশে ফিরে নানা আলোচিত জাকির খান র‌্যাবের হাতে গ্রেফতার হয়। এই ২১ বছর তার অনুপস্থিতিতে ও তার কর্মীরা তার নামের শ্লোগানে মাঠ গরম করে রেখেছেন।

 

 

বিএনপির প্রতিটি আন্দোলন সভায় ও নানা কর্মসূচিতে এই নেতার, কর্মীরা সক্রিয় ছিল। তার কর্মীরা বিভিন্ন নেতার ছায়াতলে থেকে রাজনীতি করে আসলেও সকল কর্মসূচিগুলোতে তারা তাদের প্রিয় নেতা জাকির খানের নামের শ্লোগান দিয়ে থাকে। জাকির খান বলয়ের সকল নেতা-কর্মীরা ভাবছেন জাকির খান মুক্তি পেয়ে রাজপথে নামলে নারায়ণগঞ্জ বিএনপির শক্তি বাড়বে বিরাট আকারে।

 

 

তবে জাকির খান গ্রেফতারের মাধ্যমে হলেও দেশে ফিরে আসায় তার অনুগামী বিএনপির নেতা-কর্মীরা অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছেন। এখন বিএনপির সকল নেতারা, তাদের প্রিয় নেতা জাকির খানের মুক্তি দাবি করছেন। তাদের একটাই কথা এখন নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে জাকির খানকে অত্যন্ত প্রয়োজন।

 


এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া যুগের চিন্তাকে বলেন, ‘জাকির এই মুহুর্তে বিএনপির একটা মেরুদন্ড। জাকির খান যদি না থাকে আওয়ামী লীগ নেতারা বিএনপিকে তোয়াক্কা করবে না। আর নারায়ণগঞ্জ মহানগর যে নবাগত কমিটি হয়েছে এই কমিটিকে আওয়ামী লীগ কখানো তোয়াক্কা করেনি করবেও না। কারণ এই কমিটিতি স্থানীয় কোনো বিএনপির নেতা-কর্মী নাই।’

 


তিনি আরো বলেন,  ‘জাকির খান ১৯ বছর  দেশের বাহিরে ছিল। এখন আমাদের নেতা কারাগারে আছে। আমরা যারা নেতাকর্মী আছি; আমরা জানি জাকির খানকে বিএনপিতে দরকার। তাই আমরা চাই জাকির খান মুক্তি পেয়ে বিএপির ভালো একটা দায়িত্বে আসুক। আবার যেন বিএনপি মহানগরের একটা শক্তিশালী কমিটি গঠন হয়।’

 

  
এ বিষয়ে নারায়ণঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক যুগের চিন্তাকে বলেন, ‘জাকির খান আমাদের বলছে আমাকে নিয়ে ভাবার আগে আমি যে দলের আদর্শ নিয়ে রাজনীতি করি সে দলের জন্য কাজ করো। আর আমাকে যারা ভালোবাসে তারা বিএনপি দলটাকে নিয়ে যেন আগে ভাবে।

 

 

সে জন্য তোমরা সকল পর্যায়ের ওয়ার্ড, ইউনিয়ন, থানা যত নেতা-কর্মী আছে সবাইকে উজ্জীবিত করো। তাদেরকে আগ্রহ পোষণ করার জন্য, সাহসের জোগান দাও।

 

 

তিনি আরো আমাদের বলেছেন আমাকে নিয়ে ভাবার সময় এখন না; দলের এখন দূর্দিন। জাকির খান আমাকে বলেন, ‘আমার সাথে যারা রাজনীতিতে সক্রিয় ছিল, সবাইকে এই মেসেজটা পৌছে দেওয়া জন্য। আর জাকির খানের মুক্তির জন্য যে আন্দোলন ডাক দেওয়া হবে। ওই আন্দোলনে সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

 


তিনি আরো বলেন, ‘জাকির ভাই মুক্তি পাওয়ার পরে প্রথমে যে পরিবর্তন হবে; সেটা হলো নারায়ণগঞ্জে একজন সঠিক অভিভাবক দরকার। আমরা মনেকরি, সঠিক মেধা যদি কারো কাছে থেকে থাকে তাহলে সে জাকির খান।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন