শাহেদের বিশাল মিছিল নিয়ে মহানগর বিএনপির শোক র্যালীতে যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১১:১৪ পিএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কেন্দ্র ঘোষিত শোক র্যালী সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে নগরীর মেট্রো হল মোড় থেকে মহানগর ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে মিশনপাড়া হোসিয়ারি সমিতির ভবনের সামনে মহানগর বিএনপির শোক র্যালিটি সফল করতে শাহেদের নেতৃত্বে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহিন আহমেদ, সিনিয়র যুগ্ম-সম্পাদক আশিকুর রহমান অনি, বন্দর থানা ছাত্রদলের রাহিদ ইসতিয়াক, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ রাফেল রুবেল সরদার, মিনহাজ মিঠু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল হাসান সাগর, সদস্য মো. রাজু, সহ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এবং ২৭টি ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


