সাগর প্রধানের মিছিল নিয়ে মহানগর বিএনপির শোক র্যালীতে যোগদান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ১১:০০ এএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শোক র্যালীকে সফল করতে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীদের বিশাল কালো পতাকা মিছিল নিয়ে শোক র্যালীতে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে নগরীর খানপুর হাসপাতালের সামনে থেকে মহানগর যুবদলের নেতাকর্মীদের একটি বিশাল মিছিল নিয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মিশনপাড়া হোসিয়ারি সমিতির ভবনে সামনে গিয়ে মহানগর বিএনপির নেতাদের সাথে জড়ো হন।
এ সময় যুবদলের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সারাদেশে বিএনপির চলমান আন্দোলনে নিহত যুবদল কর্মীদের বিচারের দাবিতে শ্লোগান দেয়।
এসময়ে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা মনজুরুল আলম মুসা, মোহাম্মদ তৈয়ুম হোসেন, মাহবুব হোসেন মোঃ দুলাল হোসেন, ,মঞ্জুর আলম মঞ্জু,পরশ মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা,জাকির হোসেন, সুমন প্রধান, হুমায়ুন কবির, সানাউল্লাহ, রেদূয়ান, রাসেলসহ নারায়ণগঞ্জ মহানগর যুবদল, বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


