Logo
Logo
×

রাজনীতি

কারা আসছে যুবলীগে; কারা দিবে আগামী দিনের নেতৃত্ব

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ১১:৫০ এএম

কারা আসছে যুবলীগে; কারা দিবে আগামী দিনের নেতৃত্ব
Swapno

 

# চমক আসতে পারে দুই পদেই

 

নারায়ণগঞ্জে দীর্ঘদিন পর হতে যাচ্ছ জেলা যুবলীগের সম্মেলন। আর এতে করে নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনার কোন কমতি নেই। জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ,আর এই যুবলীগে প্রধান্য পায় যুবকেরা, অথচ প্রেক্ষাপট ভিন্ন।

 

 

নারায়ণগঞ্জে যুবলীগে দেখা গেছে এখন আর যুবক নেই অনেক নেতাকর্মী বয়ষ্ক হয়ে গেছে। আর অনেক নেতা-কর্মী যুবলীগের পদবি থাকা অবস্থাায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ন পদে রয়েছেন।

 

 

আর এতে করে যুবলীগের অনেক নেতাকর্মী আওয়ামী লীগের পদে আসার পর, যুবলীগ নিয়ে তেমন একটা মাথা ঘামাতে দেখা যায়নি।আর দীর্ঘদিন কমিটি না হওযার কারণে ছাত্রলীগ থেকে সাবেক হওয়া অনেক নেতাকর্মী যুবলীগে আসতে চাইলেও কমিটি না হওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি ।

 

 

আর এতে করে বিভিন্ন সময় তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করলেও এর কোন সুরহা মেলেনি। তবে দীর্ঘদিনের এই যুবলীগের কমিটি না হওয়ার খরা খুব শীঘ্রই ভাঙ্গতে যাচ্ছে। জানা যায়, গত ২৬ শে সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে এক বর্ধিত সভায়; কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দরা জানান, নভেম্বর মাসের মধ্যেই হবে জেলা যুবলীগের সম্মেলন।

 

 

তাই তারা যুবলীগর পদে থাকা জেলা ও থানার নেতাকর্মীদের নির্দেশনা দেন যত দ্রুত সম্ভব ইউনিয়ন ওয়ার্ড কমিটিগুলো আগামী এক মাসের মধ্যে শেষ করার। এই কমিটি গুলো শেষ হলে থানা ও জেলার কমিটি নিয়ে বিশাল এক সম্মেলনের ডাক দেওয়া হবে।

 

 

আর এই ঘোষণার পরপরই যুবলীগে নেতৃত্বে আসতে এখন থেকেই নেতা-কর্মীরা তারা তাদের যার যার অবস্থান থেকে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

 


তবে দীর্ঘদিন কমিটি না হওয়ার কারণে এই লম্বা সময়ে অনেক নেতা-কর্মী যোগ্যতা থাকা সত্ত্বেও কমিটিতে আসতে পারে নাই। দেখা গেছে জেলা যুবলীগের এক একটি পদের জন্য লড়াই করবেন বেশ কয়েকজন পরিশ্রমী নেতা।

 

 

কিন্ত নিয়ম অনুযায়ী একজন সভাপতি ও একজনই সাধারন সম্পাদক হিসেবে থাকতে পারবেন। আর এই সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা মনে করছেন দীর্ঘদিনের এই শূন্য জায়গা পূরন হবে, নব জয়গান উঠবে তারুণ্যের। কমিটি হবে শক্তিশালী, তারা গড়ে তুলবে সাংগঠনিক শৃঙ্খলার এক যুগোপোযোগী ধারা। যুবলীগ ফিরে আসবে চেনা রূপে।

 


যদিও নারায়ণগঞ্জ জেলা যুুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক পদে আলোচনায় রয়েেেছন একঝাঁক রাজপথ কাপানো তুখোঁড় নেতা। বিশেষ করে সেই সকল নেতা-কর্মীদের মধ্যে নারায়ণগঞ্জ ৪ আসনের শামীম ওসমানের বেশিরভাগ অনুসারীরা  কমিটিতে আসতে এখন থেকেই দৌড়ঝাাঁপ শুরু করে দিয়েছেন।

 


তবে জেলা যুবলীগে সভাপতি পদে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন নেতা। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ এ,কে,এম শামীম ওসমানের শ্যালক এহসানুল হক নিপু।

 


জানা যায়, জেলা যুবলীগের সভাপতি পদে নেতৃত্বে আসতে তার শক্ত অবস্থান রয়েছে। এমনকি বিভিন্ন নেতা-কর্মীরা তাকেই সভাপতি হিসেবে দেখতে চায়। শুধু তাই নয় তৃনমূল নেতা-কর্মীরা এটাও মনে করেন নিপুকে যদি সভাপতি করা হয় তাহলে জেলা যুবলীগে একটি শৃঙ্খলা ফিরে আসবে এবং নিপুর নেতৃত্বেই সাংগঠনিক ভাবে যুবলীগ ব্যাপক শক্তিশালী হবে।

 


তবে পিছিয়ে নেই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে বারবার নির্বাচিত সভাপতি এডভোকেট মহসীন মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী; তারাও জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদ চাইবেন এমনটিই শোনা যাচ্ছে।

 


অন্যদিকে জেলা যুবলীগে সাধারন সম্পাদক পদে বেশ লড়াই দেখা যাবে। জেলা যুবলীগে এমনটাই শোনা যাচ্ছে।জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদে আসতে একঝাঁক নেতা তৈরী রয়েছেন তবে এদের মধ্যে বেশ কয়েকজন এগিয়ে রয়েছেন।

 


তাদের মধ্যে অন্যতম হিসেবে রয়েছেন ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোঃশরিফুল হক। যিনি ছাত্রলীগ থেকে উঠে আসা একজন পরিক্ষিত কর্মী নারায়ণগঞ্জে শামীম ওসমানের ডাকা বেশ কয়েকটি জনসভায় ব্যাপক  জনবল নিয়ে সমাবেশে তিনি তার শক্তি প্রদর্শন করেছেন।

 

 

শুধু তাই নয় দলীয় যে কোন প্রোগ্রামে দলের স্বার্থে কাজ করে গেছেন। এমনকি ওয়ান ইলিভেনে দুই দুইরার গ্রেফতারও হয়েছন। তাই বিভিন্ন সূত্রে জানা গেছে শরিফুল হক সাধারন সম্পাদক পদে অনেকটাই এগিয়ে রয়েছেন এবং তৃনমূলের পছন্দের তালিকাতেও তার নামটি রয়েছে।

 


সম্মেলন ঘিরে সাধারন সম্পাদক পদে বেশ আলোচনায় রয়েছেন আরও বেশ কয়েকজন রাজপথ কা*পানো নেতা। যাদের মধ্যে যুবলীগ নেতা জানে আলম বিপ্লব ও ফতুল্লা থানা যুবলীগের সাধারন সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক মান্নান উল্লেখযোগ্য।

 


তবে যুবলীগের সম্মেলনকে ঘিরে আসতে পারে বেশ কিছু চমক; আলোচনায় নেই এমন কেউও চলে আসতে পারেন জেলা যুবলীগের  নেতৃত্বে, পেতে পারেন গুরুত্বপূর্ণ পদও। সে সময় পর্যন্ত অপেক্ষার গুনতে হবে, ধৈর্য্য ধরে কাজও করে যেতে হবে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন