Logo
Logo
×

রাজনীতি

ব্যর্থ জেলা ছাত্রলীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২, ০৫:০৮ পিএম

ব্যর্থ জেলা ছাত্রলীগ
Swapno


# কমিটিগুলো না হওয়ার পিছনে বিশেষ কোন কারণ নেই: আজিজ

 


দীর্ঘ ৪ বছর ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতৃত্বে দিচ্ছে বর্তমান ছাত্রলীগ কমিটির নেতারা প্রায় বছর খানেক আগেই জেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। যার কারণে নতুন নেতৃত্বে আশার জন্য যারা আগ্রহ প্রকাশ করেছেন তারাও বয়সের কারণে এবং ছাত্রত্ব হারানোর কারণে নেতৃত্বে আসার স্বপ্ন থেকে ছিটকে পড়েছেন।

 

 

 

 

 

 

তাছাড়া সবচেয়ে বড় বিষয় হল দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় থাকা মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো নতুন করে গঠন করতে তারা ব্যর্থ হয়েছে। সাংগঠনিক অদক্ষতা জেলা ছাত্রলীগের নেতাদের নানা রকম বিতর্কের কারণে বিতর্কিত হয়ে সংগঠনটি ঝিমিয়ে পড়েছে তারপরও কমিটিতে বহাল থেকেই নেতৃত্ব দিচ্ছেন বিতর্কিত নেতারা।

 

 

 

 

 

 

কিন্তু এসব নেতাদের বিরুদ্ধে সভাপতি সাধারণ সম্পাদকে সাংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি। সূত্রে জানা যায়, ২০১৮ সালের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি করে আজিজুর রহমান আজিজকে সভাপতি ও আশরাফুল ইসলাম রাফেল সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে।

 

 

 

 

 

 

পরবর্তীতে ২০১৯ সালের ২৯ জুলাই নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়। নারায়ণগঞ্জ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর থেকেই একের পর এক বিতর্ক বাঁধছিল। নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের এই কমিটি গঠনের সময় জায়গা পেয়েছে বেশ কিছু মাদক বিক্রেতা, মাদকসেবী ও জালিয়াতি চক্রের সদস্যদের,কিশোরগ্যাং লিডাররাও এসব কারণে গ্রেপ্তার ও হয়েছিলেন জেলা ছাত্রলীগের এই নেতারা।

 

 

 

 

 

 

এসব কারণে বিতর্কিত হয়ে তোপের মুখে পড়তে হয়েছিল নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজ সাধারণ সম্পাদকের রাফেলের। এছাড়া নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের নির্বাচনের সময় নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ উঠেছিল জেলা ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ফোন করেও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাদের কাছে পায়নি।

 

 

 

 

 

 

 

পরবর্তীতে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয় নৌকার পক্ষে কাজ না করার অভিযোগে পরবর্তীতে বহিষ্কার ঠেকাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা নারায়ণগঞ্জ আসলে তাদের সাথে প্রচারণায় নামেন জেলা ছাত্রলীগ। তারপরও বেশ কয়েকদিন কমিটি বিলুপ্ত হবার আতঙ্কে ছিলেন জেলা ছাত্রলীগের নেতারা।

 

 

 

 

 

 

 

এছাড়া এক যুগের বেশী ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ এই থানা গুলো কমিটি গুলো গঠন করার কোন রকম পদক্ষেপ গ্রহণ করছে না জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক। এসকল থানায় যারা নেতৃত্বে আসতে চায় বছরের পর বছর অপেক্ষা করে ইতিমধ্যে সংগঠন ছেড়ে চলে গিয়েছে।

 

 

 

 

 

 

 

কিন্তু বর্তমানে যারা নেতৃত্বে আসতে আগ্রহী নানা সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ হয়ে আক্ষেপ প্রকাশ করেন বলেন কবে হবে সেই সোনার হরিণের কমিটি। একাধিক ছাত্রলীগ নেতারা মাঝে মাঝে জেলা ছাত্রলীগের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা নানা সময় নানা অযুহাত দেখিয়ে বলেন এই ঈদের পর এই নির্বাচনের পর আর কমিটি হয় না।  

 

 

 

 

 

 

 

তারাও পূর্বের কমিটির নেতাদের মত ব্যর্থতার পরিচয় দিয়ে সংঠন থেকে চলে যাবেন। কিন্তু আমরা বয়সের কারনে ছাত্রত্ব হারিয়ে সংঠন থেকে ছিটকে পড়ব আমাদের সংগঠনের পিছনে পুরো শ্রমই বৃথা যাবে সংগঠনের একটি সদস্য পদের সাধ গ্রহণ করার সুযোগ ভাগ্যে জুটবে না।

 

 

 

 

 

 

 

এছাড়া সোনারগাঁ থানা ছাত্রলীগের কমিটিও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে বিবাহিত ও অছাত্র নেতাদের দিয়ে পরিচালিত হচ্ছে সোনারগাঁ থানা ছাত্রলীগ। কমিটি গঠনে কোন রকম পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়া সোনারগাঁ থানা ছাত্রলীগের ভূয়া কমিটির ছবিও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

 

 

 

 

 

 

পরবর্তীতে কেন্দ্র থেকে নিশ্চিত করা হয় এই কমিটি ভূয়া কমিটি আর যারা এই কর্মকান্ড করেছে তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। তারপর আর চিহ্নিত হয়নি এই ভূয়া কমিটির হোতারা। জেলা ছাত্রলীগের বর্তমান নেতাদের নেতৃত্ব আসার পর শুধুমাত্র একটি থানা একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করতে সক্ষম হয়েছে।

 

 

 

 

 

 

 

যার মধ্যে রূপগঞ্জ থানা ছাত্রলীগ ও সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটি গঠন করেছে। জানা যায়, রূপগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি স্থানীয় এমপি তার প্রচেষ্টায় গঠন হয়েছে যেখানে কমিটি গঠনে তেমন কোন ভূমিকা ছিল না জেলা ছাত্রলীগের নেতাদের।

 

 

 

 

 

 

সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটি নিয়েও রয়েছে তাদের বিরুদ্ধে বিতর্ক সাবেক ছাত্রলীগ নেতার কাছ অর্থনৈতিক সুবিধা নিয়ে তার নিজস্ব কর্মীদের অন্তভুক্ত করে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করা বেশ কিছু নেতা এই কমিটির বিরোধিতা করে।

 

 

 

 

 

 

 

কয়েকদিন আগে আড়াইহাজার থানা ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। সেখানে দাওয়াত পায়নি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক। এতে জেলা ছাত্রলীগের নেতাদের আক্ষেপ করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

 

 

 

 

 

 

 

পরবর্তীতে আড়াইহাজার থানা ছাত্রলীগের কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে গঠন করা হয়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ যুগের চিন্তাকে বলেন, এসব কমিটিগুলো না হওয়ায় বিশেষ কোন কারণ নেই। আমরা যখন দায়িত্ব আসি প্রথম থেকেই সবগুলো কমিটিই পর্যায়ক্রমে দিব বিভিন্ন কারণে দেয়া হয়নি।

 

 

 

 

 

 

 

 

সামনে জেলা ও মহানগরের কমিটি সম্মেলন এই সম্মেলনের পর এসব কমিটিগুলো করার পদক্ষেপ নিব। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির যে মেয়াদ একবছর কিন্তু একবছরে নেতৃত্ব তৈরী করা সম্ভব হয় না। নেতুন করে জেলা ছাত্রলীগের কমিটি গঠন করার বিষয়ে কেন্দ্র কোন নির্দেশনা দেয় নাই।

 

 

 

 

 

 

 

 

কিন্তু যে কমিটিগুলো করা হয়নি সে গুলো গঠন করে সাংগঠনিক শক্তি ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে।এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আশরাফুল ইসলাম রাফেলের সাথে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন