# বিএনপি প্রার্থীকে সুবিধা পাইয়ে দেয়ার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিবার্চনে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচনে প্রার্থী হন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রবিউল হোসেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর যুবদল নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
রবিউল হোসেন বার বার কাউন্সিল নির্বাচন করেও পাশ করতে পারেনি। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে নাম সিটি কর্পোরেশন নির্বাচন এ তৃতীয় বারের মতন কাউন্সিলর নির্বাচন করে তিনি ব্যাপক আলোচনায় ছিলেন রবিউল হোসেন। কিন্তু নির্বাচনের ঠিক ২/৩ দিন আগে নির্বাচন থেকে সরে আসেন তার প্রধান কারণ ছিলো বলে জানা যায়, তারা স্ত্রী অসুস্থতার জন্য।
কিন্তু অপরদিকে জানা যায়, তিনবারের নির্বাচিত কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছে তার জন্য নির্বাচন থেকে সরে আসেন তাই বলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের এর সভাপতি ও সাধারন সম্পাদক।
তারপরে কিছুদিন তাকে আর মহানগর আওয়ামী লীগ এর কোন অনুষ্ঠানে দেখা যায়নি। ঠিক কিছুদিন পরেই ১৩নং ওযার্ডে গলাচিপা যুব সমাজের নামে বিভিন্ন প্রোগ্রামে করে আসছে সেখানে ব্যবহার করা হচ্ছে না তার আওয়ামী লীগের পদ-পদবী। বর্তমানে বহিস্কৃত রবিউল হোসেন মহানগর আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন কিন্তু তাকে বক্তব্য দিতে দেওয়া হয় না।
মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতার গুঞ্জন উঠেছে বহিস্কৃতরা কি পথ পাবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নয়া কমিটিতে। গত (২ অক্টোবর) নারায়ণগঞ্জ ক্লাবে মহানগর আওয়ামী লীগের গোপনীয় কাউন্সিল সভা অনুষ্ঠিত হয় সেখানে অন্যান্য নেতারা উপস্থিত না থাকলেও বহিস্কৃত রবিউল হোসেন উপস্থিত ছিলেন।
কিন্তু সেখান থেকে সদর থানা আওয়ামী লীগের সভাপতি আল মামুন হোসেন কে বের করে দিলেও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বহিস্কৃত রবিউল হোসেন কে বের করা হয়নি বলে জানাযায়। নারাযণগঞ্জ মহানগর আওয়ামী লীগ এর বিভিন্ন নেতারা বলছেন, যারা দলের সাথে বেইমানি করে তারা যদি আবার নতুন কমিটিতে জায়গা পায় তার থেকে কষ্টের আর কি হতে পারে।
আমরা এতো বছর ধরে রাজনীতি করে যদি আমরা কিছু না পাই তাহলে এই কমিটিতে ঠিক কতটা গ্রহন যোগ হবে সেটাই চিন্তার বিষয়। এবিষয়ে, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি, আনোয়ার হোসেন বলেন, যারা আওয়ামী লীগ থেকে বিভিন্ন সময় বহিস্কৃত হয়েছে তারা নতুন কমিটিতে পদ পাবে নাকি সেটা কেন্দ্র জানে যেটা কেন্দ্র থেকে ঘোষণা দিবে সেটাই আমরা মেনে নিবো। এখানে আমাদের কিছু করার নেই। এন.এইচ/জেসি


