Logo
Logo
×

রাজনীতি

ভরা মজলিসে হাইকে ‘দালাল’ বললেন খোকন সাহা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৩:৪৪ পিএম

ভরা মজলিসে হাইকে ‘দালাল’ বললেন খোকন সাহা
Swapno

 

# প্রধানমন্ত্রী কনফারেন্সে আসার আগে এমন কাণ্ডে হতভম্ব সবাই



নারায়ণগঞ্জে শীতলক্ষা নদীর ওপর নির্মিত নাসিম ওসমান সেতুর উদ্বোধন করলের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেতুর প্রধানমন্ত্রী এ সেতুর উদ্বোধন করেন। এই সেতু উদ্বোধনের আগে নারায়ণগঞ্জে ঘটে গেছে বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা ।

 

 

 

 

 

 

 

যা নারায়ণগঞ্জের জন্য সত্যিই অপ্রত্যাশিত। উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কনফারেন্সে আসার আগে যখন ডিসি, এসপি, নারায়ণগঞ্জের প্রভাবশালী ৪ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

এই অবস্থায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহার সাথে ব্যাপক তর্কাতর্কির ঘটনা ঘটে এক পর্যায়ে এডভোকেট খোকন সাহা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে দালাল বলতে থাকেন আর বলেন আপনি সব জায়গায় দালালি করেন ।

 

 

 

 

 

 

পড়ে পাশে থাকা নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত আলী খোকা ও অন্যান্য নেতারা তাদের সরিয়ে নেন। ঘটনা সূত্রে জানা যায়, সামনের সারিতে চেয়ারে বসা নিয়ে আবদুল হাইয়ের সাথে খোকন সাহার এ ঘটনাটি ঘটে থাকে।

 

 

 

 

 

এমন একটি অনুষ্ঠানে জনসম্মুখে  তাদের মতো সিনিয়র আওয়ামী লীগ নেতাদের এই ধরনের আচরণ যা সত্যিই নারায়ণগঞ্জ বাসীর জন্য লজ্জাজনক। আবদুল হাই চেয়েছিল প্রধানমন্ত্রী তার দিকে ফোকাস করুক তাই অন্যান্য নেতৃবৃন্দদের পিছনে পাঠাতে চেয়েছিল।

 

 

 

 

 


জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বিভিন্ন সময় নানান বিতর্কিত কাণ্ডে আলোচনায় এসেছেন। জানা যায় তিনি গত ইউনিয়ন নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সেই সাথে তাদের বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগও রয়েছে।

 

 

 

 

 

সোনারগাঁ উপজেলা কমিটি নিয়ে আবদুল হাইয়ের বিরুদ্ধে স্বজন প্রীতি থেকে শুরু করে অনৈতিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ তুলেন খোদ দলীয় নেতৃবৃন্দ। তিনি সোনারগাঁ কমিটি ঘোষণা দিতে গিয়ে লাঞ্ছিত হন তিনি। সেই সাথে রোষানলে পড়ে দৌড়ে পালিয়ে আসতে হয় তাকে।

 

 

 

 

 

 

জেলা আওয়ামী লীগের শুন্য কয়েকটি পদে পদ দেয়ার কথা বলে একাধিক নেতা থেকে টাকা খেয়েছে বলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে। আবদুল হাইয়ের সাথে এখন গোগনগর ইউনিয়নে নৌকা পেয়ে বার বার ফেল করা ব্যক্তি জসিমকে দেখা যায়।

 

 

 

 

 

সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন অভিযোগ করে একটি সভায় বলেন, জসিম উদ্দিন হলেন স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের সহযোগি মোসলেহ উদ্দিনের ছেলে। যুদ্ধকালীন সময়ে জসিমের পিতা বঙ্গবন্ধু স্কুলে অস্ত্র রেখে পাকিস্তানীদের সহযোগিতা করে।

 

 

 

 

 

সেই পাকিস্তানী সহযোগীর ছেলে জসিমকে নিয়ে নানা কর্মকান্ডে বিতর্কিত আব্দুল হাই ঘুরে। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অনেকে মনে করছেন এমন এক দিনে সুন্দর একটি মুহূর্তের আগে এই ধরনের ঘটনা যা আওয়ামী লীগের জন্য সত্যিই দুঃখ জনক।

 

 

 

 

 

 

 

বন্দরের মদনগঞ্জ এলাকায় নাসিম ওসমান সেতু উদ্বোধনের আয়োজন করা হয়। জানা যায়, ১২৩৪ দশমিক ৫০ মিটাার দীর্ঘ এ সেতু নির্মানে ব্যয় হয়েছে ৬০৮ দশমিক ৫৬ কোটি টাকা।এর মধ্যে সৌদি উন্নয়ন তহবিলের ৩৪৫ দশমিক ২০ কোটি টাকা এবং বাংলাদেশ সরকারে অর্থায়ন ২৬৩ দশমিক ৩৬ কোটি টাকা ।

 

 

 

 

 

 


আর এই সেতুটি মুক্তারপুর হয়ে শ্রীনগরের ছনবাড়ি পয়েন্ট দিয়ে ঢাকা মাওয়া ভাঙ্গা সুপার এক্সপ্রেসের মাধ্যমে পদ্মা সেতুর সাথে যুক্ত হবে এই সেতু।এতে কাচপুর সাইনবোর্ড সহ কমবে রাজধানীন যানযট।সেই সঙ্গে চট্রগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে দক্ষিনণাঞ্চলের যোগাযোগ সহজ হবে।

 

 

 

 

 

 

ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের সঙ্গে পদ্মা সেতুর দূরত্ব কমবে ৯ কিলোমিটার। নারায়ণগঞ্জ শহরেরে সঙ্গে মেলবন্ধন তৈরী করবে বন্দর উপজেলার। আর এতে করে পাল্টে যাবে বন্দরের চেয়ারা। আর এই নাসিম ওসমান সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

 

 

 

 

 

 

 

নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ঢাকা রেঞ্জের ডি আইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রসাশক মঞ্জুরুল ইসলাম, এসপি গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন