শাক দিয়ে মাছ ঢাকতে আলী নুরের দৌড়ঝাঁপ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২২, ০৩:৫৯ পিএম
# যুগের চিন্তায় প্রকাশিত সংবাদে তোলপাড়
আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরেও তৃণমূল শক্তিশালী কমিটি না থাকায় দল দুর্বল হয়ে আছে অভিযোগ নেতা কর্মীদের। আ্র এই অভিযোগ যেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ক্ষেত্রে সত্য পরিনত হয়েছে।
গত রোববার দৈনিক যুগের চিন্তায় সভাপতি ২০ লাখ আর সম্পাদক ১৫ লাকে বিক্রি শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর পুরো শহর জুরে তা আলোড়ন সৃষ্টি করে। এই সংবাদে ক্ষমতাসীন দলের জেলা সভাপতি আব্দুল হ্ইা ও সেক্রেটারি ভিপি বাদলও বিতর্কে পরেন।
তাই তা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় নামেন বিতর্কিত আলী নুর মোল্লা। এদিকে খোজ নিয়ে জানাযায়, প্রায় এক যুগ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে শাহাব উদ্দিন থাকলেও তিনি দলকে তেমন একটা নেতৃত্ব দিতের পারতেন না।
কিন্তু বছর খানিক আগ পর্যন্ত আলীরটেক আওয়ামী লীগকে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুরুজ্জামান সরকার। তিনি গত বছর মারা যাওয়ার পর এখনো বর্ধিত সভা করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তেমন কেউ নেই বলে জানান স্থানীয় নেতারা।
তবে গুঞ্জন রয়েছে শহিদুল্লাহ পাটোয়ারি নামকাওয়াস্তে ভারপ্রাপ্ত হিসেবে আছন। কিন্তু দীর্ঘ ১৮ বছর আগের কমিটি দিয়ে চলছে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগ। আর এতে করে দল শক্তিশালী হওয়ার চেয়ে র্দুবল হয়ে আছে। আর এর কারন হিসেবে মনে করছেন এখানে শক্তিশালী কমিটি না থাকা।
এদিকে স্থানীয় একাধিক নেতা জানান, আলীরটেক ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার মারা যাওয়ার পর থেকে নতুন কমিটি গঠনের পদ প্রত্যাশীরা সক্রিয় হয়ে মাঠে নেমেছে। কিন্তু নতুন কমিটির সভাপতি পদ প্রার্থী হিসেবে আছেন আলী নুর মোল্লা।
সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে আছেন সালেহ আহমেদ খোকন, শহিদুল্লাহ পাটোয়ারি। শহিদুল্লাহ পাটোয়ারি নুরুজ্জামানর সরকারের সাথেও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এছাড়া আরও অন্যান্য নেতা কর্মীরাও প্রার্থী রয়েছে। তবে সভাপতি প্রার্থী আলী নুর মোল্লা পেশা দলিল লিখক হওয়ায় অইেশ টাকার মালিক বনে গেছেন।
তার বিরুদ্ধে বিভিন্ন জায়গা নিয়ে ছলছাতুরির অভিযোগ রয়েছে। কাগজপত্র নিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করেন। ক্ষোভ প্রকাশ করে একাধিক নেতৃবৃন্দ জানান, আলী নুর মোল্লা হলেন জামাত বিএনপি ঘেষা আলী আহম্মদ এর ভাই।
নাম প্রকাশে অনিচ্ছুক তাছাড়া সদর থানা আওয়ামী লীগের একজন নেতা জানান, আলী নুর মোল্লা সদর থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকতো দূরের কথা কমিটিতেও ছিলনা। সে যদি কমিটিতে পদে থাকে তাহলে পারলে কমিটির তালিকা দেখাক।
মিথ্যাচার করে এখন আওয়ামী লীগার সাজতে চায়। তাছাড়া এই নব্য আওয়ামী লীগার টাকার বিনিময়ে এখন জেলার শীর্ষ নেতাদের টাকা দিয়ে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদের জন্য ২০ লাখ টাকা দিয়েছে বলে জানান তার ঘনিষ্ঠরা।
তিনি নিশ্চিত হয়ে খুশিতে আলীরটেকের নেতা কর্মীদের চাইনিজ পর্যন্ত খাওয়ান। তবে তার বক্তব্য নিলে তিনি তা অস্বীকার করেন।
অন্যদিকে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বললে তারা জানান, যখন নুরুজ্জামান সরকার সেক্রেটারি পদে দায়িত্বে ছিলেন তখন তাকে তেমন একটা দেখা যায় নাই।
এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় তিনি তা ডাকতে জেলার শীর্ষ নেতাদের কাছে দৌরঝাপ করছেন। সেই সাথে নিজেকে রক্ষার জন্য এবং তার পদ যেন ঠিক ঠাক পায় সে জন্য নেতাদের সাথে যোগাযোগ করছেন।
তাই রাজনৈতিক বিষেøশকদের মতে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় সভাপতি প্রার্থী আলী নুর মোল্লা। এবার তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ উঠেছে। তবে তৃনমূল নেতাদের দাবী অর্থের বিনিময়ে যেন কেউ পদ পদবী না পায়। যদি টাকার বিনিময়ে পদ পেয়ে যায় তাহলে ত্যাগী নেতাদের মূল্যায়ন হবে না।
আর এতে করে দল শক্তিশালী হওয়ার চেয়ে আরও ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধ মহল। আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপ্রার্থী আলী নুর মোল্লার সাথে কথা হলে তিনি মুঠো ফোনে জানান, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। যারা মিথ্যাচার করছে তাদের বিচার আল্লাহ করবে। এন.এইচ/জেসি


