# কমিটি নিয়ে দ্বন্দ্ব ও বলয় তৈরিই প্রধান কারণ
নারায়ণগঞ্জ বিএনপিতে কমিটি নিয়ে নানাভাবে অনেক বিশৃঙ্খলার ও কোন্দল সৃষ্টি হচ্ছে। জেলা , মহানগরসহ থানা কমিটি গুলোর মধ্যে ও অনেক কোন্দল রয়েছে। যার কারণে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারছে না।
সূত্রে জানা যায়, প্রায় ১ যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি রাজনৈতিকভাবে দীর্ঘ দিন রাজপথে নামতে পারেনি। মামলায় মোকদ্দমায় তারা প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে দলের নেতাকর্মীরা। সেই সাথে তারা নিজেদের মধ্যে গ্রুপিং ও কোন্দলের কারনে অনেকটা পিছিয়ে পড়েছিল।
কিন্তু চলতি বছরে তারা রাজনৈতিক ভাবে ফের ঘুরে দাঁড়াতে শুরু করছে। জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি।
ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম,নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন ও মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে বেশ কয়েকটি কর্মসূচি তারা করতে পরেছে।
কিন্তু এর মাঝে ও তাদের কোন্দালের সৃষ্টি হচ্ছে ভালোভাবে ঐক্যবদ্ধ হতে পারছে না। গত ১৩ সেপ্টম্বর মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নবাগত কমিটি গঠনের পর কমিটিকে পকেট কমিটি বলে ১৫জন বিদ্রোহী পদত্যাগ করেন এতে মহানগর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
এমনই জেলা বিএনপিতে চলছে ২০২১ সালের ১ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। জেলা বিএনপির আহবায়ক করা হয় এড. তৈমূর আলম খন্দকারকে এবং সদস্য সচিব করা হয় মামুন মাহমুদকে।
পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচন করায় তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করা হয় বিএনপি থেকে। তার বহিষ্কারের পর যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হন।
বেশ কয়েকদিন আগে গুঞ্জন উঠেছিল মহানগর বিএনপির কমিটি ঘোষণার পরই জেলা বিএনপির র্পূণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে। কিন্তু এখানো তা হয়ে উঠেনি। এর মধ্যে থানা কমিটি গুলোগুলোর মধ্যে ব্যাপক কোন্দল রয়েছে। যার কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতৃত্ব ঐক্যবদ্ধ না বলে ধারণা করছেন তৃণমূল।
এ বিষয়ে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, বিএনপি কোনো সরকারী দল না বিএনপি একটা বিরোধী দল। আর যারা এই বিরোধী দল বিএনপির সাথে মাঠে থাকে না তাদের সাথে বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নাই।
আর বিএনপি একটি বড় দল বড় দলের ভিতরে একটু ভুল বুঝাবুঝি থাকে। এটা আবার পরে ঠিক হয়ে যায়। কিন্তু যারা রাজপথে না নেমে কেন্দালের সৃষ্টি করতে চায়। তাদেরকে কোন সময় সম্মান দেওয়া হবে না।
এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ বলেন, আমার কিছুদিন আগে নারায়ণগঞ্জের পাঁচটি থানায় কমিটি দিলাম সবাই ঐক্যবদ্ধ নাই এমনটাতো আমাদের চোখে পরলো না। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা আজকে শোক র্যালি করলাম আমাদের র্যালিতে হাজার হাজার লোক ছিল।
বিভিন্ন থানার সভাপতি ,সাধারণ সম্পাদক ও ছিল। যদি আমাদের কোন্দল থাকতো তাহলে তারা আসতো না। আমাদের পদপদবী পাওয়া না পাওয়ার অভিমান থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই বিএনপির কর্মী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি যারা করে তারা সবাই ঐক্যবদ্ধ। আর কমিটি নিয়ে পদ নিয়ে প্রতিযোগীতা এটা থাকবেই। আর এখানে সরকারি দল ও আছে তারা আমাদের নেতাকর্মীদের দিয়ে আমাদের উপরে বিরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
আর এটা কথানো সফল হবে না। কারণ বিএনপি একটি সমর্থক ও কর্মী নির্ভর দল। এবিষয়ে যুবদল নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, এ বিষয়ে আমি কি বলবো আমি এখন কর্মী আমার কোন পদপদবী নাই।
আমি শুধু এতুটুকু বলতে চাই কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি কর্মকান্ডের উপর নির্ভর করে যদি কমিটি গঠন করে। তাহলে এমন কোন সমস্যা থাকবে না আমি মনে করি।
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল বলেন, বিএনপি অনেক বড় একটি সংগঠন। আর একটি থানার মধ্যে যদি ২০জন সভাপতি হওয়ার যোগ্যতা থাকলে ও কিন্তু সভাপতি একজন হয়। পরে বাকি ১৯ জন অভিমানে আলাদা কর্মসূচি তারা করে।
আর এটা কিন্তু দলের বিপক্ষে করে না দলের পক্ষে করে। আর এটাকে বিশৃঙ্খলা বলা যায়। প্রতিযোগিতা বলা যেতে পারে। এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে কোনো কোন্দল বা ঐক্যবদ্ধ না এমনটা আমি দেখি নাই।
আর আমাদের জেলা বিএনপির নেতৃত্বে আমাদের সকল অঙ্গসংগঠনের নেতাকমীরা ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন । বিএনপি একটি বড় দল বড় দলের সকল সময় একটু না একটু প্রভলেম থাকতে পারে। এটা আবার আমরা আমরা মিলে ঠিক করে ফেলি।
এ বিষয়ে মহানগর যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগকারী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আশা বলেন, বিএনপি একটি পরিবার আর পরিবারে মধ্যে একটু সমস্যা থাকেতই পারে। আর বড় দলে একটু সমস্যা থাকবে। এটা স্বাভাবিক। এন.এইচ/জেসি


