Logo
Logo
×

রাজনীতি

খোকন সাহা গরমে চুপ আবদুল হাই

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৫:৪৮ পিএম

খোকন সাহা গরমে চুপ আবদুল হাই
Swapno


# ইয়াটা যাক পরে বুঝাবো: হাই


নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কমিটি নিয়ে এখন সর্বত্রে আলোচনা চলছে। তার মাঝে গতকাল দৈনিক যুগের চিন্তায় ভরা মজলিসে হাইকে “দালাল’ বললেন খোকন সাহা শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যা নিয়ে রীতিমত সচেতন মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা হয়।

 

 

আবার কেউ কেউ বলে তিনি এই কথার যোগ্যই। কেননা দলীয় নেতাদের মাঝে বলাবলি হচ্ছে তিনি আওয়ামী লীগের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের আশীর্বাদে জেলা আওয়ামী লীগের সভাপতি হন।

 

 

তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এদিকে জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি আব্দুল হাইকে নিয়ে রয়েছে অভিযোগের পাহাড়। তাও আবার খোদ নিজ দলীয় নেতাদের থেকে।

 

 

এছাড়া সোমবার তাকে দালাল বলা নিয়ে রাজনৈতিক বোদ্ধ মহল বলছে শেষ বেলায় এসে আব্দুল হাই দালাল উপাধিতে ভুষিত হলেন। কথায় আছে শেষ ভালা যার সব ভালা তার। কিন্তু তার বেলা দেখায় শেষ বেলায় এসে তার সকল অপকর্ম বের হয়ে আসছে।

 

 

আর এতে করে দলীয় নেতা কর্মীরা বিব্রতবোধ করছে। জেলা আওয়ামী লীগের নেতার জানান তার মত্য ব্যক্তিরা যেন এতর বড় দলের গুরুত্বপূর্ণ জেলার দায়িত্ব না পান। এদিকে সোমবার নারায়ণগঞ্জ তৃতীয় শীতলক্ষ্যা নাসিম ওসমান সেতু উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

কিন্তু এই উদ্বোধনী অনুষ্ঠানে এক লঙ্কাকান্ডের ঘটনা ঘটে। এই সেতু উদ্বোধনের আগে নারায়ণগঞ্জে ঘটে গেছে বেশ কয়েকটি অনাকাঙ্খিত ঘটনা। যা নারায়ণগঞ্জের জন্য সত্যিই অপ্রত্যাশিত। এখানে নারায়ণগঞ্জের একাধিক সংসদ সদস্য সহ আওয়ামী লীগ জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

 

 

উদ্বোধন হওয়ার আগেই এই লঙ্কা কান্ড ঘটে জেলা মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার মাঝে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহার সাথে বাকবিতন্ডতা হয়।

 

 

তর্কাতর্কির ঘটনার এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে দালাল বলতে থাকেন আর বলেন আপনি সব জায়গায় দালালি করেন।

 

 

এই কথা বলার সময় এমপি শামীম ওসমানের বন্ধু ও আওয়ামী লীগ নেতা খোকন সাহার ডান পাশে জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান চন্দন শীল বসা ছিলেন। তার কাছা কাছি ডিসি মঞ্জুরুল হাফিজ ও এসপি গোলাম মোস্তফা রাসেল বসা ছিলেন।

 

 

তাদের এই কান্ড দেখে তারাও হতবাক হয়ে যান। এসময় প্রধানমন্ত্রী কনফারেন্সে আসার আগে যখন ডিসি, এসপি, নারায়ণগঞ্জের প্রভাবশালী ৪ আসনের সাংসদ শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সিনিয়র আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পড়ে পাশে থাকা নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি ও জাতী পার্টির নেতা লিয়াকত আলী খোকা ও অন্যান্য নেতারা তাদের সরিয়ে নেন। ঘটনা সূত্রে জানা যায়, সামনের সারিতে চেয়ারে বসা নিয়ে আবদুল হাইয়ের সাথে খোকন সাহার এ ঘটনাটি ঘটে থাকে।

 


এমন একটি অনুষ্ঠানে জনসম্মুখে তাদের মত সিনিয়র আওয়ামী লীগ নেতাদের এই ধরনের আচরণ নিয়ে লজ্জায় পরেন রাজনৈতিক নেতা কর্মীরা। যা সত্যিই নারায়ণগঞ্জ বাসীর জন্য লজ্জাজনক। আবদুল হাই চেয়েছিল প্রধানমন্ত্রী তার দিকে ফোকাস করুক তাই অন্যান্য নেতৃবৃন্দদের পিছনে পাঠাতে চেয়েছিল।

 


এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বিভিন্ন সময় নানান বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় এসেছেন। জানা যায় গত ইউনিয়ন নির্বাচনে তারা বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে কমিটি বানিজ্যের অভিযোগও রয়েছে।

 

 

বিশেষ করে সোনারগাঁ উপজেলা কমিটি নিয়ে আবদুল হাইয়ের বিরুদ্ধে স্বজন প্রীতি থেকে শুরু করে অনৈতিক সুবিধা নিয়েছে বলে অভিযোগ তুলেন খোদ দলীয় নেতৃবৃন্দ। এমনকি কেন্দ্রে পর্যন্ত তার বিরুদ্ধে লিখিত অভিযোগ যায়। তিনি সোনারগাঁ কমিটি ঘোষণা দিতে গিয়ে লাঞ্ছিত হন তিনি।

 

 

তখন তিনি রোষানলে পড়ে দৌড়ে পালিয়ে আসতে হয় তাকে। আর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জহির আহমেদ নামে একজিন মন্তব্য করেছেন, তাকে কথাটা খারা বলে নাই। হাই সাহেবের বিরুদ্ধে কমিটি বেচা কেনার অভিযোগ রয়েছে।

 

 

ইউনিয়ন নির্বাচনে নৌকা বেচাঁ কেনা করা , বিশেষ করে সোনারগাঁ উপজেলার আহবায়ক কমিটি নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
অন্যদিকে আগামী ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সম্মেলন গিরে নতুন কমিটিতে পদে আসার জন্য একাধিক নেতা মাঠে নেমেছে।

 

 

দলীয় নেতাদের মাঝে আলোচনা হচ্ছে তিনি এবার সভাপতির পদ হারাতে পারেন। আর এজন্য তিনি আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটিতে প্রথম সদস্য হয়ে আছেন। তাই রাজনৈতিক বোদ্ধ মহল মনে করেন শেষ বেলায় এসে তিনি দালাল উপাধি পেলেন। যা রীতিমত ভাববার বিষয়।

 


 
বিষয়ে জানতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট খোকন সাহার সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এখন মিটিংয়ে আছি পড়ে কথাবলি। এই কথা বলে ফোন কল কেটে দেন।  

 

 

নাসিম ওসমান সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা।

 

 

নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ঢাকা রেঞ্জের ডি আইজি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রসাশক মঞ্জুরুল হাফিজ, এসপি গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই জানান, আমরা প্রথম সারিতে বসতে গিয়েছি। এতে আমাদের মাঝে এমন কিছু হয় নাই। যুগের চিন্তা আমরা নিয়া এত কিছু লিখে ব্যাপারটা কি। ইয়াটা যাক পরে বুঝাবো।    এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন