Logo
Logo
×

রাজনীতি

মহানগর বিএনপি আগে পারেনি এখন পারে কেন?

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৫:৫৬ পিএম

মহানগর বিএনপি আগে পারেনি এখন পারে কেন?
Swapno


 
নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে বিগত দিনগুলো থেকে এখন সকল কর্মসূচিতে ব্যাপক হারে কর্মীদের সমাগম দেখা দিয়েছে। মহানগর বিএনপির যে নবাগত কমিটি গঠন করা হয়েছে ও যারা এই কমিটি থেকে পদত্যাগ করেছেন।

 

 

৬ অক্টোবর এক শোক র‌্যালি পালন করে। যাতে দুই গ্রুপেই লোক ছিল দেখার মত। সূত্রে জানা যায়, অতীতে মহানগর বিএনপির এর আগে বিলুপ্ত পূর্ণাঙ্গ কমিটি ছিল তখন সকল প্রকারের কর্মসূচি স্থগিত ছিল দীর্ঘদিন দিন যাবৎ।

 

 

আগের কমিটিতে দেখা গিয়েছে পাঁচ থেকে দশ জন মিলে আন্দোলন প্রতিবাদে রাজপথে নামতেন কিন্তু সম্প্রতি নবাগত যে কমিটি হয়েছে সেই কমিটি বিভক্ত হয়ে দুই ভাগ হওয়ার পরেও  দুই গ্রুপেই সকল কর্মসূচিতে বিপুল সংখ্যাক কর্মী নিয়ে মাঠে নামতে দেখা গিয়েছে।

 

 

গত ৬ অক্টোবর মহানগর বিএনপির কমিটির নেতাকর্মী ও পদত্যাগকারী বিদ্রোহীরা ও দুই ভাগে শোক র‌্যালি পালন করেন দেখা যায় দুইটার মধ্যে লোক ছিল মুটোমুটিভাবে সন্তোষ জনক।

 

 

এ নিয়ে নানা ধরনের প্রশ্ন সামনে আসছে যে বিগত কমিটিতে যারা নেতৃত্বে ছিল তাদের দায়িত্ব অবহেলা ছিল এবং তারা ছোট ছোট প্রোগ্রাম করতে ও ব্যর্থ দেখা গিয়েছে। এ  বিষয়ে মহানগর বিএনপির নবাগত আহ্বায়ক সাখাওয়াত খান যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জ একটি রাজনৈতিক জেলা।

 

 

এই নারায়ণগঞ্জের রাজনীতিতে এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনসহ সকল কিছুর মধ্যে নারায়ণগঞ্জের ভূমিকা ছিল ব্যাপক। নারায়ণগঞ্জের মানুষ অন্যায়কে তারা কোনোভাবে প্রশ্রয় দেয় না। ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট নবাগত কমিটি গঠন করা হয়েছে।

 

 

কমিটি হওয়ার পরে নারায়ণগঞ্জের নেতাকর্মীদের মধ্যে আরো জোশ ফিরে এসেছে। আর নেতাকর্মী আমাদের কর্মসূচিগুলোতে বেশি থাকার কারণ হলো। আমরা নেতাকর্মীদের সাথে দূরুত্ব কমিয়ে নিয়ে এসে। তাদেরকে আপন করে নেওয়ার চেষ্ট করেছি এবং নেতাকর্মীদের বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করেছি।

 

 

আর সরকারের সকল হামলা, নির্যাতন গণতন্ত্র হরন এ বিষয়গুলো আরো বিএনপির নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ করে দিয়েছে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জের মানুষ রাজনীতিতে সচেতন হওয়ার কারণে তারা চায় তাদের ভোটের দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করতে ও একটি সুষ্ট নির্বাচন।

 

 

এই সুষ্ট নির্বাচনের জন্য দরকার নিরপেক্ষ সরকার  এই কারণে বিএনপিতে লোক সমাগম এখন একটু বেশি নজরে পরছে। সামনে আরো শক্তিশালী হবে মহানগর বিএনপি।

 


 
এ  বিষয়ে মহানগর বিএনপির নবাগত সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, বিগত দিনে মহানগরের যে পূর্ণাঙ্গ কমিটি ছিল সে কমিটির লোকগুলো প্রোগ্রামে আসতে চাইতো না। আর বিভিন্ন লোক যদি প্রোগ্রামে আসতে চাইতো তখন তাদের না বলতো বাধা সৃষ্টি করতো।

 

 

আর এখন তারেক রহমান মহানগরের যে নতুন কমিটি দিয়েছে তারা তারেক রহমানের উপর খালেদা জিয়ার উপর আস্থাশীল এবং বিশেষ করে কমিটিতে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব যাদেরকে দিয়েছে। আমরা অঙ্গিকার করেছে যে আমরা মাঠে থাকবো এবং সকল নেতাকর্মীদের মাঠে থাকার জন্য আহ্বান করবো।

 

 

কিন্তু বিগত যে কমিটি ছিল তখনকার প্রথমসারির নেতারার মাঠে থাকতো না। এই কারণে নেতাকর্মী দেখা যেত না আর এখন যখন প্রথম সারির নেতারা মাঠে থাকে তাই নেতা কর্মী একটু বেশি।

 

 


তিনি  আরো বলেন, আর আমাদের বিভক্ত যে নেতারা রয়েছে তারা তারেক রহমানের সিদান্তকে মানে না। পাল্টা কর্মসূচি করতে চায় আমার একটাই কথা বিভক্ত যারা হয়েছে তারা আগে সকল প্রোগ্রামে থাকতো না কেন। তাহলে এখন তাদের এতো লোক কোথা থেকে আসলো।

 

 

তারা আগে সকল প্রোগ্রামে থাকে নাই। ও তাদের নেতাকর্মীদের প্রোগ্রামে অংশগ্রহন না করতে বলেছিলেন। আমরা যারা এখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রথম কাতারের নেতাকর্মীরা আছি বিগতে দিনে ও আমরা ছিলাম, এখন  ও আছি, ভবিষ্যৎতে থাকবো।

 

 

সামনে আমাদের এই মহানগর বিএনপি আরো শত্তিশালী হবে। এবং সরকারবিরোধী সকল আন্দোলনে প্রথমে থাকবো। এ বিষয়ে বিগত কমিটিতে স্থান পাওয়া সাবেক সাংসদ আবুল কালামের পুত্র আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, ১৫ বছর যাবৎ একটি দল বিরোধী দলে আছে।

 

 

আর আগে কিন্তু কেন্দ্রীয় ভাবে কোনা কর্মসূচির ডাক বেশি আসতো না। এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, লোডশেডিং, গ্যাস ইত্যাদির কারণে মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গিয়েছে যার কারণে মানুষ অনেক বেশি রাস্তায় নেমে এসেছে।

 

 

মানুষ এটা থেকে মুক্তি চায়। যার কারণে মানুষের সমাগমটা একটু বেশি। এ বিষয়ে বিগত কমিটিতে স্থান পাওয়া সাবেক সাংসদ আবুল কালামের ভাই আতাউর রহমান মুকুল যুগের চিন্তাকে বলেন, বিগত দিনে জাতীয়ভাবে কোনো প্রোগ্রাম হত না।

 

 

তাই কর্মসূচি হতো না লোকের সমাগম ও ছিল বেশি আর এখন পুরো বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে গেছে। আর আগে বাংলাদেশের সব জায়গায় ছোট ছোট খন্ড খন্ড কর্মসূচি হত তাই নারায়ণগঞ্জে ও ছোট হত। আর এখন পুরো দেশে বড় বড় কর্মসূচি হচ্ছে তাই্ নারায়ণগঞ্জে ও হচ্ছে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন