Logo
Logo
×

রাজনীতি

শামীম ওসমানের বক্তব্য পলিটিক্যাল নয়

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৯:৪৩ পিএম

শামীম ওসমানের বক্তব্য পলিটিক্যাল নয়
Swapno


# ছাত্রলীগতো পুলিশ পাহাড়ায় গিয়ে অপকর্ম করে : আশা

# আমি উল্টো তাকে চ্যালেঞ্জ দিলাম : শাহেদ

# এই ধরনের মন্তব্য করার উনার মুখে মানায় না : সজিব
 

গত ১২ অক্টোবর নারায়ণগঞ্জের রাইফেল ক্লাবে শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবাষির্কী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান বলেন, ‘১০ ডিসেম্বর বিএনপির ঢাকায় বিভাগীয় সমাবেশ সেটা সেখানে না করে নারায়ণগঞ্জে করেন। আর একই সময়ে আমাদের ছাত্রলীগ সমাবেশ করুক। দেখেন কোনটাতে বেশী লোক হয়।’

 

 

এর আগে শামীম ওসমান নিজের মোবাইলে থাকা চট্টগ্রামে বিএনপির সমাবেশের একটি ভিডিও দেখান। সেখানে কত লোক হয়েছে সেটা স্থানীয় একজন সংবাদকর্মীর কাছ থেকে জানতে চান এখানে কত লোক আছে তার এই প্রশ্নে ‘সংবাদকর্মী বলেন ৫ থেকে ৭ হাজার আমি বাদ দিলাম আমি ধরলাম ১৫ হাজার লোক।

 

 

চট্টগ্রাম বিভাগের ১৭টি জেলা হতে ১ হাজার করে লোক আসলেও ১৭ হাজার। এই পনের হাজার লোকের মিছিল করে বলেন মহাসমাবেশ। এটাতো আমাদের ছাত্রলীগই করতে পারে। আমাদের শীতলক্ষ্যার মুন্নাতো ১৫ হাজার লোকের মিছিল আনে। এটা হল বড় হাক ডাক। আমিতো ভেবেছিলাম কি জানি হয়ে যাবে আজ বাংলাদেশে।

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আশা যুগের চিন্তাকে বলেন, ‘আমার লোক কম নিয়ে করি বেশি নিয়ে করি জীবনটা বাজি রাইখা করি। পুলিশের বাধার মুখে আমার প্রোগ্রাম করি। আর ছাত্রলীগতো পুলিশ পাহাড়ায় গিয়ে অপকর্ম করে।

 

 

পুলিশ প্রোটেকশনে বাচ্চাও অনেক কিছু করতে পারে। আর যার দল ক্ষমতায় থাকে তখন অনেক সময় বাচ্চা পোলায় অনেক কিছু বলে ফেলে। আর শামীম ওসমান সাহেব যে বক্তব্যে দিয়েছেন সেটা রাজনীতিক বক্তব্যে না পলিটেকেল বক্তব্যে এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।’

 



এ বিষয়ে যুবদলের যুগ্ম আহ্বায়ক  ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, ‘গতকাল যে মহাসমাবেশ হয়েছে সেখানে নাকি ৫/১০ হাজার লোক হয়েছে। শামীম সাহেবের এই বক্তব্যেটা হাস্যকর। আর দল ক্ষমতায় থাকলে অনেক কথা বলা যায়।

 

 

আমি তার বক্তব্যের প্রেক্ষিতে একটা কথা বলতে চাই। শুধু ছাত্রদল, যুবদল প্রোগ্রাম করবে কিন্তু প্রশাসন ঠিক থাকবে পুরো আওয়ামী লীগ মিলে সমাবশে করবে কিন্তু আমাদের মত লোক জমায়েত করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিলাম।’

 


এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব যুগের চিন্তাকে বলেন, ‘আওয়ামী লীগ হচ্ছে বর্তমান সরকার দলীয় লোক আর সরকার দলীয় লোক যখন ক্ষমতায় থাকে নিজের বলয় টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের মন্তব্য করে। আর আমি বলতে চাই, কথায় না কাজে বিশ্বাসী।

 

 

বিএনপি চট্টগ্রামে যে বিভাগীয় সমাবেশ করেছে সে সমাবেশের চিত্র সকল জনগনের চোখে ভাসা সেখানে গনজোয়ার উঠেছে। আর এই বিষয়ে যদি শামীম ওসমান সাহেবের মত একজন সিনিয়র নেতা এমন তুচ্ছ মন্তব্য করে। এই ধরনের মন্তব্য করার উনার মুখে মানায় না।’

 

 

জাকির হোসেন খান সাহেব, মোশারফ সাহেব, রাজীব ভাই, মশিউর রনি তারা নারায়ণগঞ্জে অনেক ছাত্রদলের সমাবেশ করেছে। আর সমাবেশ ছাত্রদল কি পরিমাণ লোক জমায়েত করতে পারে এটা প্রত্যেকটা সাধারণ মানুষের জানা। আমার দেখা মতে ছাত্রলীগ এমন কোনা জনসমাবশে নারায়ণগঞ্জে করে নাই।

 

 

আমি ছাত্রলীগের উদ্দেশ্য করে বলবো, ছাত্রদলের সমপরিমাণ লোক আগে তারা দেখাক। কারণ ছাত্রদলের মত লোক নিয়ে সমাবেশ তারা এখন পর্যন্ত করতে পারে নাই। আর ১০ তারিখে দেখা যাবে বিএনপি কত লোক নিয়ে সমাবেশ করতে পারে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন