বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু পরিদর্শনে পারভীন ওসমান
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০৭:০৪ পিএম
অবশেষে আবেগাপ্লুত হয়ে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু পরিদর্শনে আসলেন। গতকাল ১৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় জননী পারভীন ওসমান তার পরিবারকে নিয়ে একমাত্র পুত্র তারুন্যের অহংকার আজমেরী ওসমান এবং দুই কন্যা আফরিন ওসমান, আইরিন ওসমান ও আজমেরী ওসমানের একমাত্র পুত্র আলিফ ওসমান সহ বন্দরের ৩য় শীতলক্ষ্যা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান সেতু পরিদর্শনে আসেন তিনি। কিছুক্ষনের জন্য সবাই আবেগাপ্লুত হয়ে যান সকলেই।
পারভীন ওসমান বলেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান নামে যে সেতু আমাদের উপহার দিয়েছেন। অনেক ক্ষোভ, অনেক কষ্ট, অনেক দুঃখ আছে যা বলে শেষ করা যাবেনা তারপরও আমি চির কৃতজ্ঞ বন্দরবাসীদের কাছে তারা আমার স্বামী ও আমার পরিবার কে এত সম্মান দিয়েছেন।
সবাই দোয়া করবেন আমার পরিবার এর জন্য; দোয়া করবেন আমার ছেলে আজমেরী ওসমান এর জন্য; দোয়া করবেন ও যেনো আপনাদের নেতা আপনাদের ভাই নাসিম ওসমান এর মত সব সময় আপনাদের পাশে থাকে।
আজমেরী ওসমান বলেন মাটিও মেহনতী মানুষের কল্যাণে সারাজীবন কাজ করেছেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান আজ তারই স্বপ্ন পূরণ হলো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাকে যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আমার বাবার মত সব সময় আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। এন.এইচ/জেসি


