Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় ১২০দিনে ৩০পারা কোরআন মুখস্থ করলেন মুহাম্মদ নাহিদুল ইসলাম

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৫:২৪ পিএম

ফতুল্লায় ১২০দিনে ৩০পারা কোরআন মুখস্থ করলেন মুহাম্মদ নাহিদুল ইসলাম
Swapno



ফতুল্লা থানাধীন লালপুর পৌষার পুকুরপাড় এলাকার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাযুন নুজুম ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র মুহাম্মদ নাহিদুল ইসলাম মাত্র ১২০ দিনে আল্লাহ তা'আলার অশেষ রহমতে পবিত্র কুরআন হিফজ করতে সক্ষম হয়েছেন।

 

 

অত্র মাদরাসার প্রিন্সিপাল মুফতী ইয়াসিন আকরাম চৌধুরী ছাত্রের শেষ সবকের দিন দোয়া মাহফিলের আয়োজন করেন, এতে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা ইকবাল হোসাইন সাহেব। তিনি মুহাম্মদ নাহিদুল ইসলাম এর শেষ সবক শ্রবণ করেন।

 

 

সবক শেষ হওয়ার সাথে সাথে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন! পরে ১২০ দিনে হাফেজ হওয়ার এই গৌরব অর্জন করায় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

 

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা মহিউদ্দিন। মুফতী আল-আমিন শেখ। মাওলানা হাবিবুর রহমান। হাফেজ নিয়াজ মাহমুদ। মাওলানা খুরশিদ আলম। আরো উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক এবং ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু,আর্মি সেলিম (অবসরপ্রাপ্ত)

 

 

সমাজ প্রতিদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সমাজ সেবক মোঃ মুসলিম উদ্দীন মুসা, মোঃ জালাল উদ্দীন, হাজী মোঃ কাদের, মোঃ মুদাসসের (মেম্বার) মোঃ গিয়াসউদ্দিন প্রধান, মোঃ স্বপন (পুলিশ), মোঃ মনির হোসেন, ,হাজী মোঃ আলী আজম পাটোয়ারী, মোঃ আনোয়ার হোসেন, মোঃ এনামুল হক, মোঃ হেলাল উদ্দিন হেলু, মোঃ রাসেল,নুর মুহাম্মদ জুয়েল প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন