Logo
Logo
×

রাজনীতি

বিএনপিতে চাঞ্চল্যের নেপথ্য কারণ  

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২২, ০৬:০৩ পিএম

বিএনপিতে চাঞ্চল্যের নেপথ্য কারণ  
Swapno

 

# তৃণমূল থেকে কমিটি সংগঠিত তাই এতো উজ্জ্বীবিত : মামুন মাহমুদ
# সবাই এখন সংঘবদ্ধ : সাখাওয়াত
# সাধারণ মানুষের পিঠ দেয়ালে থেকে গেছে: আশা
# সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য অঙ্গিকারবদ্ধ: রনি
# এখন ছোট ম্যাচ খেলা হচ্ছে সামনে ফাইনাল খেলা: শাহেদ

 

প্রায় ১ যুগের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি রাজনৈতিকভাবে দীর্ঘ দিন রাজপথে নামতে পারেনি। মামলা মোকদ্দমায় তারা প্রায় নাস্তানাবুদ হয়ে পড়েছে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেই সাথে তারা নিজেদের মধ্যে গ্রুপিং ও কোন্দলের কারনে অনেকটা পিছিয়ে পড়েছিল। কিন্তু সব পেড়িয়ে চলতি বছরে তারা রাজনৈতিক ভাবে ফের ঘুরে দাঁড়াতে শুরু করছে।

 

 

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম,নারায়ণগঞ্জ যুবদল নেতা শাওন ও মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওন হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে নানা ধরনের কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের কর্মীবৃন্দরা। শুধু নারায়ণগঞ্জে তারা থেমেই নেই দেশের সকল সমাবেশে অংশ গ্রহণে ব্যাস্ত নারায়ণগঞ্জ বিএনপি।

 

 

 

সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে হাতে গোনা কয়েকজন নিয়ে সভা ও মিছিল করলেও ধীরে ধীরে নেতাকর্মীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভেতর মাথা ব্যাথা না থাকলেও রাজনীতিতে আশার আলো দেখছেন বিএনপির কর্মী সমর্থকরা। তবে শুধু নারায়ণগঞ্জ নয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই সক্রিয় হচ্ছে দলের নেতাকর্মীরা। সারাবছর দলীয় কর্মসূচির অপেক্ষায় থাকা নেতারা কেন্দ্রের সবুজ সংকেত পেয়েই নেমে পড়েছেন রাজপথে। পুলিশি বাধা থাকলেও অনেক ক্ষেত্রে তা উপেক্ষা করেই আন্দোলেনর ডাক দিচ্ছে।

 

 


সূত্র বলছে, চলমান কৌশলে বিএনপি এভাবে এগিয়ে যেতে পারলে রাজনৈতিকভাবে লাভবান হবে দলটি। এ দিকে চট্টগ্রামে বিভাগীয় সামাবেশের পরে এবার ময়মনসিংহ ও বিভাগীয় সমাবেশ হয় এই সমাবেশে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন কর্মীদের ও অংশ গ্রহণ করতে দেখা যায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক লুৎফর রহমান খোকা, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সাগর প্রধান, বন্দর থানা যুবদল,তাঁতীদল, কৃষকদলের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীদের এই সংগঠনে দেখা গিয়েছে। সকল কর্মসূচি পালনে এবং অংশ গ্রহন করতে ব্যর্থতা হয়ে পরছে বিএনপি।

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল থেকে কমিটি সংগঠিত করে আসছি এবং নারায়ণগঞ্জের যত গুলো ওয়ার্ড রয়েছে, থানা রয়েছে সেগুলোতে আমরা কমিটি করছি। সে কারণে আমাদের নারায়ণগঞ্জের সাংগঠনিক প্রক্রিয়া আগে থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আগামীতে নারায়ণঞ্জ বিএনপির সকল প্রকারের কার্যক্রমের তৎপরতা আরো বাড়বে।

 

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, বিএনপি এখন আগে থেকে অনেক শক্তিশালী। বিএনপির সকল নেতাকর্মী এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষ এবং সারাদেশের মানুষের মতো সরকারের বিভিন্ন কার্যক্রমে খুবই বিক্ষপ্ত হয়ে উঠেছে। সরকার যেভাবে ভোটের অধিকার, হত্যা, ঘুম , খুন ও পুলিশ ও তাদের নেতাকর্মীদের দিয়ে মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি করছে।

 

 

 

এবং বর্তমানে সারা বাংলাদেশে যেভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এই কারণে জনগণের খুবই খারাপ অবস্থা এবং দেশ একটি দূভিক্ষের দিকে এগিয়ে যাওয়ার উপর্কম হচ্ছে এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রী জাতিকে কয়েকবার জানিয়েছেন। এইসব হওয়ার মূল কারণটা হল আওয়ামী লীগ এবং প্রশাসনের কিছু লোক ও আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা দেশের মানুষের সকল টাকা দূনীতি করে বিদেশে পাচার করেছে যার কারণে আজকে দেশ দূভিক্ষের পর্যায়ে চলতে শুরু করেছে।

 

 

 

এই অবস্থা থেকে বাহির হওয়ার জন্য জনগণ বিক্ষপ্ত হয়ে উঠেছে সরকারের উপরে। আরেকটা হলো দলের নেতাকর্মীরা চায় সঠিকভাবে পরিচর্যা। সঠিক পরিচর্যা হয় নেতাকর্মীদের তারা তাহলে সরকারের জেল জুলুম যাই থাকুক তারা সকল সময় সবর্দা মাঠে থাকবে। সার বাংলাদেশে বিএনপিকে ভালোভাবে ঠেলে সাজানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান অক্লান্ত পরির্শম করে যাচ্ছে।

 

 

 

আর আগে যাদের কাছে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃত্ব ছিল তারা নেতাকর্মীদের সুখে দুখে তাদের পাশে থাকতো না। তারা মিছিল মিটিং ও বেশি একটা করতো না। আর এখন যাদের কাছে নেতৃত্ব দেওয়া হচ্ছে তারা সবসময় সামনে থাকে ও সকল মিছিল মিটিংয়ে অংশ গ্রহণ করছেন। যার কারনে নেতাকর্মীরা খুবই উজ্জ্বীবিত হয়। ও তারা সকল সময় মাঠে থাকে। সামনে আরো উজ্জ্বীবিত  হয়ে মাঠ থাকবে নেতাকর্মীরা।

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউসার আশা যুগের চিন্তাকে বলেন, বিএনপি উজ্জ্বীবিত হওয়ার কারণ অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায় মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায়। তখন মানুষের সামনে আসা ছাড়া আর কোন উৎস থাকে না। বর্তমানে ১৫ বছরের পরিত্যানের উপায় একটাই সামনের দিকে যাওয়া। যার কারণে বিএনপির তৃণমূল বিএনপির নেতাকর্মীরা সবাই উজ্জ্বীবিত।

 

 


 
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব  মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও তৃণমূল থেকে শুরু করে জেলা মহানগর পর্যন্ত সকল ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌর এবং উপজেলা কেন্দ্রীক সকল নেতাকর্মীদের উজ্জ্বীবিত করার লক্ষে নতুন নেতৃত্ব তৈরি করার জন্য কমিটি প্রক্রিয়া সম্মেলন এগুলো সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ও করছে। যার কারণে নারায়ণগঞ্জ মহানগরের যে কমিটিটা হয়েছে এটাকে তৃণমূল থেকে নিয়ে সাজানো হয়েছে।

 

 

 

আর যে যেমন কর্ম করছেন ও সেখান থেকেই নতুন নেতৃত্ব তিনি তৈরি করেছেন। যার ফলে তৃণমূলের প্রতি একটা আশা আসছে যে কাজ করলেই নেতৃত্ব এবং দলের দায়িত্ব পাওয়া যায়। যার ফলে তৃণমূলের সকল নেতাকর্মীরা এখন উজ্জ্বীবিত। আর সরকার এমন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে যে সাধারণ মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই তারা এই হটানোর জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মে যারা আছেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অঙ্গিকারবদ্ধ আছেন যার ফলে তৃণমূলের যে কোনো কর্মসূচিতে নেতা কর্মীরা এবং একসাথে রাজপথে নামে।

 

 


তিনি আরো বলেন, আর আমি বিশ্বাস করি অতিতের ন্যায় নারায়ণগঞ্জের বিএনপির নেতাকর্মীরা অনেক উজ্জ্বীবিত এবং ভবিষ্যতে ও তৃণমূলের নেতৃবৃন্দ এবং বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবেন।

 

 


 
এ বিষয়ে যুগ্ম আহ্বায়ক ও মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, শুধু নারায়ণঞ্জে নয় সারাদেশে বিএনপি অনেকটা উজ্জ্বীবিত হয়ে উঠেছে। কারণ সামনে দলের পদ পরিবর্তন হবে। গত ১৫ বছর এই স্বৈরতান্ত্রিক সরকারের যে অত্যাচার এই অত্যাচারে সাধারণ জনগণ দসে পরছে। এই দেশটাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিকভাবে বিএনপির সকল অঙ্গসংগঠনের প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে শক্তিশালী করেছে। তার কারলে বিএনপি অনেকটা ঐক্যবদ্ধভাবেই মাঠে কাজ করতেছে।

 

 


তিনি আরো বলেন, এখন মাত্র আমাদের ছোট ম্যাচ খেলা হচ্ছে সামনে ফাইনাল খেলা সামনে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে শুধু বিএনপির নেতাকর্মী না এই দেশের জনসাধারনণ ৯০% ভাগ লোক সকল আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থাকবো আর বিএনপি সামনে আরো বেশি সক্রীয় হবে।

 

 


এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব যুগের চিন্তাকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শুধু নারায়ণগঞ্জ বিএনপি নয় পুরো বাংলাদেশের বিএনপি এখন উজ্জ্বীবিত হয়ে উঠেছে। গণতন্ত্রের অধিকার, গুম, খুন, হত্যার প্রতিবাদ, যুবদল নেতা শাওনকে হত্যার প্রতিবাদ সেটা পুরো বাংলাদেশে এখন ছড়িয়ে পরেছে। এই সরকারের বিরুদ্ধে এখন পুরো বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে।

 

 


তিনি আরো বলেন, আগামীতে বিএনপি আরো উজ্জ্বীবিত হবে। কারণ আমাদের দলের মহা সচিব থেকে শুরু করে প্রত্যেকটা নেতাই এখন গনতন্ত্র অধিকারের জন্য নিরদলীয় এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য এবং আগামী ১০ ডিসেম্বর মহা সমাবেশের পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবে। তার প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন