Logo
Logo
×

রাজনীতি

বাম রাজনীতিতে এখন যা প্রয়োজন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২, ০৭:৩১ পিএম

বাম রাজনীতিতে এখন যা প্রয়োজন
Swapno

 


# দুই ধরণের কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না : হাফিজুল

# সংশোধনে আসতে পারলে বামের অবস্থান থাকবে : অসিত বরণ

# প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ একটি শক্তিতে রূপান্তিত হওয়া : আওলাদ

# আদর্শিক জায়গাটাকে পরিষ্কার করা দরকার : হিমাংশু সাহা


নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠছে। তখন নিজেদের ঐক্যবদ্ধতার সংকট থাকায় নারায়ণগঞ্জের ছোট ছোট দলগুলো তাদের অস্তিত্ব হারিয়ে ফেলছেন। এই ছোট দলগুলোর মধ্যে নারায়ণগঞ্জের অন্যতম  ছোট রাজনীতি দল হিসেবে পরিচিত বাম রাজনীতি।

 

 

সূত্রে জানা যায়, দেড় দশক সময় ধরে বাম রাজনৈতিক দলগুলো বাম গণতান্ত্রিক মোর্চা নামে একটি জোটের মাধ্যমে আন্দোলন করার চেষ্টা করছে। কিন্তু এই আন্দোলনে তারা একদিকে যেমন জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারছে না, জনসমর্থন পাচ্ছে না, অন্যদিকে নিজেরাও বিকশিত হতে পারছে না।

 

 

এতে তৈরি হচ্ছে উপদল, তৈরি হচ্ছে উপদলীয় কোন্দল। এতে প্রধান প্রধান রাজনৈতিক জোট এবং মেরুকরণের মাঝে হারিয়ে যাওয়া শুরু করেছে বাম রাজনৈতিক দলগুলো। বাম রাজনীতি এখন পুরোপুরি ভাবে তাদের অস্তিত্ব নিয়ে ভুগছেন। বাম রাজনীতি ছেড়ে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন প্রভাবশালী বড় বড় দলের সাথে।

 

 

জানা যায়, বামের বেশির ভাগ অংশ যোগদান করছেন বিএনপি বা আওয়ামী লীগের সাথে। এ নিয়ে বামের তৃণমূল নেতারা ক্ষোভ প্রকাশ করছেন। শীঘ্রই সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।


 


এ বিষয়ে বাংলাদশে কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমরেড হাফিজুল ইসলাম যুগের চিন্তাকে বলেন, ‘আমাদের দেশে যে বাম রাজনৈতিক দলগুলো আছে সব গুলোর যদি একটি বাম ঐক্য হয়। বর্তমান যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমরা তাদেরকে এক মুহুত্ব ক্ষমতায় দেখতে চাই না।

 

 

পাশাপশি আওয়ামী লীগের মত আরেক ফ্যাসিবাদি সরকার আসবে একই আচরণ করবে তাদেরকে ও আমরা আসতে দিতে চাই না। এই দুই ধরণের কাউকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এই কারণে আমরা একটি বিকল্প শক্তি গড়ে তুলতে চাই।

 

 

আর বাংলাদেশের সকল বাম রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো সাধারণ মানুষের আকাঙ্খা অনুযায়ী। আর দলের সকলে যদি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের দেশে স্বৈরাচার বা স্বৈরশাসকদেরকে ক্ষমতার বাহিরে নিয়ে আমরাই ক্ষমতায় আসার জন্য শক্তি অর্জন প্রয়োজন। আর আমরা চেষ্টা করি সাধারণ মানুষের পক্ষে থাকার এবং সকল অগণতান্ত্রিক শাসকদের বিরুদ্ধে আমরা সব সময় মাঠে ছিলাম এবং আছি।’

 


 
এ বিষয়ে ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন যুগের চিন্তাকে বলেন, ‘প্রথমে বামের সমস্ত বিভক্ত পরিসার করে একটি প্লার্ট র্ফমে ঐক্যবদ্ধ হওয়া। তাহলে জনগণের সামনে একটি দৃশ্যমান শক্তিতে পরিনত হবে। বাম রাজনীতির বিভক্তির কারণে জনগণ বাম রাজনীতি দলের উপরে আস্থা রাখতে পারতেছে না।

 

 

বাম রাজনীতির যে বরজুয়া রাজনীতির যে লেজুরবৃত্তি হচ্ছে কেউ কেউ আওয়ামীলীগের পক্ষে; কেউ কেউ বিএনপির পক্ষে চলে যাচ্ছে। তবে বাম রাজনীতির যে নৈতিকমূল্য বোধটা আদর্শীক যে চেতনাটা সেটা ম্লান হয়ে যাচ্ছে। বাম রাজনীতি মূলত গরিব সাধারণ মানুষের রাজনীতি তারা গরিব মানুষের লড়াইকে অগ্রসর করে একটি দৃশ্যমান শক্তিতে পরিনত হওয়ার জন্য।

 

 

এখন প্রয়োজন হচ্ছে ঐক্যবদ্ধ একটি শক্তিতে রূপান্তিত হওয়া এবং সমস্ত গনবিরোধী কর্মকান্ড সে কার্মকান্ডের বিরুদ্ধে মাঠে সংগ্রাম গড়ে তোলা কৃষকদের পক্ষে, শ্রমিকের পক্ষে, ছাত্রের পক্ষে আম জনতার পক্ষে তাহলে তাদের ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।’
 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ বাসদের জেলা আহ্বায়ক কমিটির সদস্য অসিত বরন বিশ্বাস যুগের চিন্তাকে বলেন, ‘বাম রাজনীতি হচ্ছে সাধারণ জনগণের পক্ষে একটি রাজনীতি শক্তি। স্বাধীনতার আগে ও এই রাজনীতিক শক্তি সাধারণ মানুষের পক্ষে করেছে। আবার স্বাধীনতার পরে ও সাধারণ মানুষের পক্ষে কাজ করতেছে।

 

 

বর্তমান অবস্থায় সাংগঠনিকভাবে মানুষের মধ্যে ভোগবাদী চিন্তা ভাবনা দ্বারা নানাভাবে ঠোকনো হচ্ছে, এর ফলে এই রাজনীতিতে আসার জন্য যে জায়গাটা দরকার সেটা অনেকটাই বাধাগ্রস্ত হয়ে গেছে। যার ফলে এই জায়গায় বাম রাজনীতিতে একটা ইয়াং জেনারেশনের একটা বিরাট ভূমিকা থাকত এই ভূমিকাটা এখন কিছুটা সীমিত।

 

 

কিন্তু আসলে যতদিন পর্যন্ত সমাজের মধ্যে শোষণ নিযর্তন থাকবে বাম রাজনীতি তার আদর্শের জায়গা থেকেই কিন্তু সকল অগ্রযাত্রা অব্যাহত রাখবে। রাজনীতির একটি প্রাণ শক্তি বাধাগ্রস্ত হয়েছে। এই সংশোধনে আসতে পারলে বামের অবস্থান থাকবে।’

 

 


এ বিষয়ে বাংলাদেশে ওয়াকার্স পার্টির নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হিমাংশু সাহা যুগের চিন্তাকে বলেন, ‘আমরা বামদের স্বপ্নটা কিন্তু পরিস্কার হতে হবে। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি শিক্ষা ক্ষেত্রে সাম্প্রাদায়িক অনুপ্রবেশ রাষ্ট্রীয়ভাবে শাসকদের শক্তির উত্থান সরকারের পক্ষ থেকে ও তাদেরকে প্রশয় লালন সুযোগ সুবিধা দেয় এবং ধর্মীয় উন্মাদনা যদি পাঠ্যপুস্তকের মধ্যে এটা অনুপ্রবেশ করে।

 

 

তখন সে দেশের রাষ্ট্র কিন্তু একটা সুষ্ঠু রাষ্ট্র পরিস্থিতির মধ্যে যেতে পারে না। আমাদের কে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের আদর্শিক জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে স্তর বাংলাদশে অবস্থান করছি সেই ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে পরিষ্কার হওয়া দরকার এবং ঐক্যবদ্ধতা অতন্ত জরুরি।

 

 

আর আমরা কিন্তু জনগণের রাষ্ট্রীয় অধিকারের লক্ষে কাজ করি। সাধারণ মানুষের এই বাম রাজনীতি আমারা যদি ঐক্যবদ্ধ হয়ে সকল কাজে এগিয়ে আসতে পারি তাহলে আমি মনে করছি আমাদের এই বাম দলটা ঘুরে দাঁড়ানোটা সম্ভব হবে।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন