বন্দর উপজেলা ৫টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের কমিটি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৯:০১ পিএম
অবশেষে ঘোষণা করা হল বহুল প্রতিক্ষিত নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি। সোমবার বিকেলে এক বিবৃতির মাধ্যমে ৩ বছর মেয়াদী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
ঘোষনাকৃত ইউনিয়ন গুলো হচ্ছে কলাগাছিয়া ইউনিয়ন,বন্দর ইউনিয়ন,ধামগড় ইউনিয়ন,মুছাপুর ইউনিয়ন ও মদনপুর ইউনিয়ন। ঘোষনাকৃত কমিটিতে কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হয়েছেন বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক সোহাগ হোসেন।
বন্দর ইউনিয়নে সভাপতি পদে তাহাজ্জুদ ইসলাম, সাধারন সম্পাদক পদে মোঃ শুভ,ধামগড় ইউনিয়ন সভাপতি পদে সানোয়ার হোসেন বিপ্লব,সাধারন সম্পাদক হয়েছেন রহিম বাদশা।
মুছাপুর ইউনিয়নে সভাপতি পদে সাঈদ হাসান সাঈদ, সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান,মদনপুর ইউনিয়নে সভাপতি আক্তার হোসেন ও সাধারন সম্পাদক মামুনুর রশিদ।
বন্দর উপজেলার ৫টি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ কমিটি পেয়ে স্ব স্ব পদধারীরা তাদের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা পৃথক পৃথক ভাবে আ’লীগের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
কমিটি ঘোষণার পর পর পদভোগীরা নিজ নিজ দায়িত্বে যার যার ইউনিয়নে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দলকে সুসংগঠিত করবেন এবং দলীয় শৃঙ্খলা মেনে কাজ করবেন বলে জানান। তারা এজন্য আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এন.এইচ/জেসি


