Logo
Logo
×

রাজনীতি

বামজোট থেকে বেরিয়েই পথ খুঁজছে গণসংহতি আন্দোলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৬:১৫ পিএম

বামজোট থেকে বেরিয়েই পথ খুঁজছে গণসংহতি আন্দোলন
Swapno

 

 # গণতন্ত্র মঞ্চ তৈরি হচ্ছে শক্তিশালী হয়ে

 

গণসংহতি আন্দোলন বাংলাদেশের একটি রাজনৈতিক দল। দলটি যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশে পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই, স্লোগানের মাধ্যমে চলছে। এই গণসংহতি আন্দোলন আলাদা একটি রাজনীতিক দল হলে ও তারা প্রতিষ্টা লঘ্ন থেকেই বাম রাজনীতির সাথে সকল আন্দোলনে কাঁদে কাঁদ মিলিয়ে জোট বদ্ধ হয়ে মাঠে ছিল।

 

 

সূত্রে জানা যায়, গত ২৬ মে বাম রাজনীতি থেকে আলাদা হয়ে বের হয়ে এসেছে। ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন এই দুই রাজনৈতিক  জোট এই রাজনীতিক দুই দল দীর্ঘদিন যাবৎ বামের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন। কিন্তু বামদের ঐক্যবদ্ধতার সংকট সহ অস্তিত্ব সংকটের কারণে বাম দলের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ও দেখা গেছে।

 

 

বাম দলের অনেকেরই দেখা মিলছে বিএনপি এবং আওয়ামী লীগের সাথে ও এ নিয়ে বামের তৃণমূল নেতাদের ক্ষোপ রয়েছে। বামদের নানা সমস্যার কারণে তারা এখন  ৯টি বামপন্থী সম্বনয়ে গড়ে উঠা বাম জোট এখন ৭টিতে পরিণত হয়েছে।

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন যুগের চিন্তাকে বলেন, বাংলাদেশে যে বিদ্যমান শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থাকে আওয়ামী লীগ এক চুটিয়া করে দখল করে নিয়েছে। বাংলাদেশে একটি ফ্যাসিজ্যাম আইন করে রেখেছে বাংলাদেশে সকল ফ্যাসিজ্যাম আছে এটার মোকাবেলা করার জন্য আমাদের দল গণসংহতি আন্দোলন সব সময় প্রস্তুত।

 

 

আর এখন সব দলে বেশি প্রয়োজন ঐক্য আর এই কারণে আওয়ামী লীগের বাহিরে সকল রাজনীতিক দলকে নিয়ে একটা ফ্যাসিজ্যাম বিরোধী রাজনৈতিক জোট গড়ে তোলা প্রয়োজন তা ছাড়া এই সকল সমস্যার সমাধান হবে না। আর আমরা মনে করি শুধু বামপন্থীদের ঐক্য দিয়ে বাংলাদেশে যে সম্প্রদায়ের মধ্যে পড়তে যাচ্ছে সেটাকে ঠেকানো যাবে না।

 

 

আর যদি আওয়ামী লীগের এই ফ্যাসিবাদি কে আমরা ঠেকাতে চাই তাহলে জনগণের সকল রাজনৈতিক দলকে এক সঙ্গে হতে হবে। আমরা চেয়ে ছিলাম বাংলাদেশে যে গণতন্ত্রের লড়াই সেটার সাথে বামন্থীরা ঐক্যবদ্ধ হয়। আর এখানে বাম রাজনীতির লোকেরা আছে তাদের সাথে আমাদের মত পার্থক্য আছে। বাম দল করে আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে বামপন্থীর একটি ঐক্য তাদের এই ঐক্য ধারণার সাথে আমাদের ঐক্য ধারনার পার্থক্য আছে।

 

 

বাম দল থেকে আমাদের সদস্যরা বাহির হয়ে এসেছে কিন্তু এখনো তাদের সাথে আমাদের রাজনৈতিক আলাপ হয়। আমরা দীর্ঘদিন দরে এখন গণতন্ত্র মঞ্চের সাথে আছি। আমরা আশা করি আগামি দিনে রাজনৈতিক সংগ্রাম সেক্ষেত্রে রাজপথে আমাদের একসাথে দেখা হবে। বামসহ সকল রাজনৈতিক দল ফ্যাসিবাদি বিরোধী সরকারের বিরোধী আন্দোলনে মাঠে থাকবো।

 

 

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস যুগের চিন্তাকে বলেন,  আমরা বামপন্থীদের সাথে দীর্ঘদিন একটা জোটে ছিলাম। আর গণসংহতির দীর্ঘদিনের একটি কথা হল ক্ষমতার পরিবর্তন। আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদি সরকার হিসেবে চিহ্নিত করেছিলাম। আর এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সর্বমহলের বিরোধী দলদের একটা সম্বনয়ের সাথে ঐক্যবদ্ধ হওয়া দরকার।

 

 

সেই সংগ্রামের ধারাবাহিকতায় আমরা বাম জোটকে আমরা বড় করেছি। আমরা একটি বৃহত্তম বড় আন্দেলন নিয়ে সামনে হাজির হবো। সেই কারণে গণতন্ত্র মঞ্চের যাত্রা শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম গণতন্ত্রের একটি শক্তি হিসেবে বামকে আমরা সামনে হাজির করবো। সেখানে বাকি দল রাজি হয় নাই।

 

 

তখন আমরা সেখান থেকে বেরিয়ে আসি। আমরা এই অঞ্চলরের মুক্তি সংগ্রামের রাজনৈতিক দল। আমরা অন্য কোনো দেশের পন্থী না। আমরা বাংলাদশে পন্থী এটাই আমরা জন্মলগ্ন থেকে করে আসছি। আমরা চেষ্টা করতেছি ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের নামা যায়। এই জন্য গণতন্ত্র মঞ্চটা করা।

 

 


এ বিষয়ে নারায়ণগঞ্জ গণসংহতি আন্দেলন মহানগরের সদস্য সচিব পপি রানী সরকার  যুগের চিন্তাকে বলেন,  বর্তমান পরিস্থিতির কারণে গণসংহতি আন্দোলন বাম জোট বা বাম গণতান্ত্রিক জোট এবং নতুন করে একটি মঞ্চ তৈরি করার কথা ছিল। দলের সম্বনয়ে একটি গনতন্ত্র করা হয়েছিল। আমরা এখন গণতন্ত্র মঞ্চের সাথে আছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন