প্রশাসন বাদ দিয়ে আসেন দেখব কার কত হেডম আছে: শাহেদ
যুগের চিন্তা রিপোর্র্ট
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০১:৪২ এএম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ সফল করা লক্ষ্যে মহানগর ছাত্রদলের সভাপতি যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
বৃহস্পতিবার ২০ অক্টোবর বেলা তিনটার দিকে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে চাষাড়া শহীদ মিনারের সমাবেশ স্থালে যোগদান করেন শাহেদ। দুপুর থেকেই সিদ্ধিরগঞ্জ বন্দর ও সদর থানা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা খানপুর এসে জড়ো হন। পরবর্তীতে বিশাল মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন শাহেদ তার মিছিলে প্রকম্পিত হয়ে উঠে সমাবেশস্থল।
সমাবেশে বক্তব্যকালে শাহেদ আহমেদ বলেন, আমাদের স্থানীয় এক সংসদ বরাবরই আমাদের বিভিন্ন বিভাগের সমাবেশকে নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন। এছাড়া চট্রগ্রাম বিভাগীয় মহাসমাবেশকে নিয়ে মিথ্যাচার করেছেন। আপনি ঢাকা বিভাগীয় সমাবেশ নারায়ণগঞ্জ করার আহবান করেছেন সমস্ত খরচ আপনি বহন করবেন সেই দাবি জানিয়েছেন। শাহেদ এই সাংসদের উদ্দেশ্যে বলেন আরে ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কোন প্রোগ্রামে কোন খরচের প্রয়োজন হয় না সাধারণ জনগণ স্বতঃফূর্তভাবে দেশকে ভালবেশে জিয়া পরিবারকে ভালবেশে বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করেন। আমি সরাসরি ওনাকে চ্যালেঞ্জ করতে চাই প্রশাসন বাদ দিয়ে আসেন ছাত্রদল শুধু সমাবেশ করবে আর আপনারা সমাবেশ করবেন দেখব কার কত হেডম আছে।
এ সময় উপস্থিাত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু সহ-সভাপতি শাহীন শরীফ, আশিকুর রহমান অনি, জহিরুল ইসলাম হারুন, মিনহাজ মিঠু, আরিফ খানা, আব্দুল কাদির, যুগ্ম-সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানার আহবায়ক রাকিবুর রহমান সাগর, যুগ্ম-সম্পাদক ও বন্দর থানার আহবায়ক রাহিদ ইস্তিয়াক, তোলারাম কলেজের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ কলেজ এর আহবায়ক রাসেল প্রমুখ।


