Logo
Logo
×

রাজনীতি

১১ ডিসেম্বরের পর দেশ চলবে তারেক রহমানের কথায় : মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৮:৩৮ পিএম

১১ ডিসেম্বরের পর দেশ চলবে তারেক রহমানের কথায় : মামুন
Swapno

 

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দ্রব্যমূলের বৃদ্ধিসহ নানা প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই চাঞ্চল্যকর তথ্য দেন।

 

 

মামুন মাহমুদ বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকাতে মহা-সমাবেশ হবে। সেখানে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া বক্তব্য রাখবেন। এর পরদিন তারেক রহমান দেশে ফিরে আসবেন। তিনি (তারেক রহমান) বিমান বন্দরে পা রাখার পর, ঐ বিমান বন্দরের নাম পাল্টে যাবে। ১১ ডিসেম্বরের পর থেকে দেশ চলবে তারেক রহমানের কথায়।

 

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, ফতুল্লা থানা বিএনপির আহবায়ক জাহিদ হাসান রোজেল, জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন