Logo
Logo
×

রাজনীতি

শেখ হাসিনা যেদিকে তাকায় সেদিকেই সাগর শুকিয়ে যায় : রবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৮:৪৭ পিএম

শেখ হাসিনা যেদিকে তাকায় সেদিকেই সাগর শুকিয়ে যায় : রবি
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন, শেখ হাসিনা আজ যেদিকে তাকায় সেদিকেই সাগর শুকিয়ে যায়। তিনি ভেবেছেন চায়নার সাথে বন্ধুত্ব করবে তার ঘরের স্বামী ভারত বেকে বসেছে৷ তিনি আমেরিকা নায়র গিয়েছেন একজন দারোয়ানও তার সাথে সাক্ষাৎ করেনি। তিনি নিউইয়র্ক থেকে এই জিয়া এয়ারপোর্টে নেমে বলল ২০২৩ সালে নাকি দুর্ভিক্ষ হবে।

 

 

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। রবি বলেন, একটা রাষ্ট্রের অভিবাবক এ ধরনের ফালতু কথা বলে এটা জীবনে প্রথম শুনলাম। ব্যর্থ এই অবৈধ সরকার।

 

 

এখনই তাদের টেনে নামিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, রূপগঞ্জে রাজনীতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে আমাদের নেতাকর্মীরা নিরাপদ নয়। তাদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। তাদের পরিবারও নিরাপদ নয়। আপনাদের সামনে বলতে চাই। আগামী কিছুদিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি গাউছিয়ায় জনসভা করবে। সেদিনের জন্য আপনাদের বেশিদিন অপেক্ষা করতে হবে না।

 

 

১০ তারিখে আমাদের দশটি ইউনিট সাইনবোর্ড থেকে মিছিল শুরু করবে এবং তা বঙ্গভবন পর্যন্ত পৌঁছাবে। এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য মাসুকুল ইসলাম রাজীব, রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন