Logo
Logo
×

রাজনীতি

মানুষ প্রমাণ করেছে নারায়ণগঞ্জের মাটি সালামের ঘাঁটি : সাখাওয়াত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৯:০০ পিএম

মানুষ প্রমাণ করেছে নারায়ণগঞ্জের মাটি সালামের ঘাঁটি : সাখাওয়াত
Swapno

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ থেকে এ সরকারের বিরুদ্ধে রক্ত দেয়া শুরু হয়েছে। এ রক্ত সরকারকে উৎখাত করে ছাড়বে। নারায়ণগঞ্জে শাওনকে হত্যা করা হয়েছে। সেদিন সে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করেছিল। তাই তাকে হত্যা করা হয়েছে।

 

 

এমন সারা বাংলাদেশে বিএনপির অনেক নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। এ সকল হত্যার বদলা এদেশের মানুষ নেবে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশে নেতাকর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দায়ের, জামিন বাতিল করে নেতাকর্মীদের কারাগারে প্রেরণ, পুলিশি হামলা ও আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

 

 


সাখাওয়াত বলেন, এ সরকার আজ দিক বিদিক শূন্য। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে যে মহাসমাবেশ করছে তা দেখে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এ সভা থেকে সরকারকে হুশিয়ার করে দিতে চাই। বিএনপির কোন কর্মীকে বেআইনি ভাবে জেলে নিলে মানুষ সরকারকে ক্ষমতাচ্যুত করে বদলা নেবে।

 

 

তিনি আরো বলেন, আজ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সমাবেশে উপস্থিত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জে বিএনপিকে সংগঠিত করতে শ্রম দিচ্ছেন। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আজ সরকারের কিছু দালাল তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। নারায়ণগঞ্জের মানুষ প্রমাণ করেছে নারায়ণগঞ্জের মাটি সালামের ঘাঁটি। তারা যেভাবে বক্তব্য দিয়েছে কোন বিএনপির নেতা এভাবে বক্তব্য দিতে পারে না। তাদের বিচার বিএনপি নেতাকর্মীরা একদিন করবে।  

 

 

এসময় মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, মহানগর যুবদলের আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর, সদর থানা ছাত্রদলের সভাপতি কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন