Logo
Logo
×

রাজনীতি

কোন চোখ রাঙানি আমাদের  মাঝে থাকবে না : মামুন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২, ০৯:০৭ পিএম

কোন চোখ রাঙানি আমাদের  মাঝে থাকবে না : মামুন
Swapno


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এইচ মামুন বলেছেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটিতে ছাত্রদলের সোনালি অতীতের নেতাদের খুঁজে খুঁজে বের করে কমিটিতে দায়িত্ব দিয়ে সম্মানিত করেছেন। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে দলের হাই কমান্ডকে ধন্যবাদ জানাই।

 

 

এখানে যে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আসছে তা নেতা কর্মীরা দেখেছেন। বাকিটা ইতিহাস। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক কমিটি আয়োজিত সারাদেশে ধরপাকর, মিথ্যা মামলায় নেতা কর্মীদের গ্রেপ্তার সহ পুলিশি হামলা বিএনপি নেতা কর্মীদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সভায় তিনি এ কথা বলেন।

 

 

এসময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম। বিএনপি নেতা মামুন বলেন,আমরা কারো চোখ রাঙ্গানিকে ভয় পাই না, কোন মুখ রাঙ্গানি আমাদের মাঝে থাকবে না। আবদুস সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাকি ইতিহাস আপনারা বুঝে নিবেন। দেশকে বাচাঁতে হলে এই সরকারকে আগে উৎখাত করতে হবে।

 

 

আর এজন্য সেই আন্দোলনের ঢামাঢোল ইতোমধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির নেতৃত্বে মাঠে নেমেছে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারি দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এর আগে বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন এই বিএনপি নেতা।

 

 

এসময় মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মহানগর বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন খান, জামাল উদ্দিন কালু, আমান উদ্দিন আমান, মহানগর বিএনপির মহানগর মহিলা দলের ১৮ নম্বর ওয়ার্ড সভাপতি বন্যা আক্তার, নার্গিস আক্তার, শাহ জালাল সরদার, এড. সোহাগ,রানা,রাব্বি সহ অন্যান্য নেতৃবৃন্দ।  

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন