Logo
Logo
×

রাজনীতি

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

Icon

পরিচয় প্রকাশ গুপ্ত

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৪৭ পিএম

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি
Swapno


# ডিসেম্বরের মহাসমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি


দীর্ঘ দিন ক্ষমতা থেকে দূরে থাকা এবং সরকারী দলের মামলা হামলায় জর্জরিত হয়ে নিজ বলয়ের মাঝে আবর্তিত হতে হতে এবং পিছু হটতে হটতে বিএনপি একেবারে খাদের কিনারে চলে গিয়েছিল। সেখান থেকে আবার সমুখ পানে ফিরে আসতে শুরু করেছে।

 

 

তাদের কর্মসূচীতে জনসম্পৃক্ততাও বাড়ছে। এক সময় পুলিশ এবং আওয়ামী লগি ও অঙ্গ সংগঠনের হামলার ভয়ে নারায়ণগঞ্জে প্রেসক্লাব সংলগ্ন গলি, নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড ও মিশনপাড়া মোড়ে বিএনপি কর্মীরা গেরিলা কায়দায় মিছিল এবং সামনে একটি ব্যানার ধরে ফটোসেসনের মাধ্যমে সমাবেশ পালন করেছে। ব

 

 

র্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ সহ দেশের সর্বত্র বিএনপির সভা সমাবেশ ও মিছিলে জনতার ঢল নামছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে বিএনপির কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের গুলী খেয়ে দুই যুবদল কর্মী নিহত হয়েছে। কাকতালীয় ভাবে দুজনের নামই শাওন।

 

 

এতে মনে হয়েছে, কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশের গুলীর সামনে বুক পেতে দিয়ে মরতে যুবদল কর্মীরা সবাই যেন শাওন নাম ধারণ করেছে। চট্টগ্রাম ও ময়মনসিংয়ের দুটি বিভাগীয় সমাবেশ এবং ঢাকার সভা সমাবেশগুলিতে মানুষের ঢল দেখে শাসক দলের মাঝে ভীতির সঞ্চার হয়েছে।

 

 

ভয় থেকে তারা এখন বিএনপির সমাবেশে লোক সমাগম কম হয়েছে বলে ভয় তাড়ানী অপপ্রচার শুরু করেছে। নানা কায়দা কৌশল করে জনতার ঢল আটকানোর চেষ্টা করেও ব্যার্থ হওয়ার পর এ অপপ্রচারে নারায়ণগঞ্জের প্রতাপশালী এমপি শামীশ ওসমানও যোগ দিয়েছেন।তিনি বলেছেন, চট্টগ্রামে বড়জোর হাজার ত্রিশেক লোক জড়ো করতে পেরেছে বিএনপি।

 

 

নারায়নগঞ্জে ছাত্রলীগও এর চেয়ে বেশী লোক জড়ো করতে পারে। শ্রমিক লীগের মুন্নার সমাবেশে, এমন কি স্বেচ্ছাসেবক লীগের সমাবেশেও এর চেয়ে বেশী লোক হয়। তিনি বিএনপির প্রতি আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যে মহাসমাবেশ ডাকা হয়েছে তা নারায়ণগঞ্জে করার আহ্বান জানান।

 

 

প্রয়োজনে প্যান্ডেল নির্মান খরচাপাতিও তিনি দিতে রাজি আছেন। রাজনৈতিক মহলের মতে, বিএনপির সভা সমাবেশগুলো ইদানিং বড় হচ্ছে। বাঁধা দিয়েও জনতার ঢল থামানো যাচ্ছে না। এটা শামীম ওসমানের বুকে বাঁজছে।  প্রতিপক্ষের প্রতিপত্তি বাড়তে দেখলে তা বুকে বাঁজতেই পারে।

 

 

কিন্তু প্রশ্ন হচ্ছে, বিএনপির পালে হঠাৎ হাওয়া লাগলো কেন? কেন তাদের কর্মসূচীদে জনতার ঢল নামছে? এ ব্যাপারটি নারায়ণগঞ্জেও ঘটছে। কিন্তু কেন? তবে কি বিএনপির জনপ্রিয়তা বেড়েছে? নাকি বিএনপি নেতাদের জনসম্পৃক্ততা বেড়েছে।

 

 

এ ব্যপারে আলাপকালে নারায়ণগঞ্জের কয়েক জন প্রবীন রাজণীতিবিদ বলেন, বিএনপির জনপ্রিয়তা বাড়েনি, আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধ্বস নেমেছে। জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যবৃদ্ধি, লোড শেডিংয়ের যন্ত্রনা বৃদ্ধি ইত্যাদি কারণে ব্যাপক উন্নয়নের জারী গেয়েও জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না আওয়ামী লীগ।

 

 

সবচেয়ে বড় কথা, সাধারন মানুষ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়। বার বার ভোট কেন্দ্রে গিয়ে ফিরে আসাকে মানুষ অপমানজনক মনে করছে। একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মকর্তা বলেন, সরকার তার প্রয়োজনে আমাকে লেফ্ট রাইট করিয়ে ভোট কেন্দ্রে নিয়ে যাবে এবং সেখানে আমাকে বলবে, যান, বাড়ি চলে যান, আপনার ভোট দেয়া হয়ে গেছে।

 

 

এটা অত্যন্ত অপমানজনক। এরপর আবার বড়াই করবে, তারা জনগনের ভোটে নির্বাচিত এমপি। এটা অসহ্য ও পীড়াদায়ক। এসব কারনেই মানুষ আওয়ামী লীগের দিক থেকে  মুখ ফিরিয়ে নিচ্ছে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন