Logo
Logo
×

রাজনীতি

ঘোড়ার ডিম পাড়ার অপেক্ষায় শামীম ওসমান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০২:৫৯ পিএম

ঘোড়ার ডিম পাড়ার অপেক্ষায় শামীম ওসমান
Swapno


# উনারা চান না তারেক রহমান ফিরে আসুক : মামুন  
# এই ধরণের বক্তব্য ফ্যাসিবাদি চরিত্রের বহিঃপ্রকাশ : সাখাওয়াত



বৃহস্পতিবার ২০ অক্টোবর বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুন মাহমুদ বলেছিলেন, আগামী ১০ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার কথা জানিয়েছেন আগামী ১০ ডিসেম্বর ঢাকাতে মহা-সামাবেশ হবে।

 

 

সেখানে আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া বক্তব্যে রাখবেন। এর পরদিন তারেক রহমান দেশে ফিরে আসবেন। তারেক রহমান বিমান বন্দরে পা রাখার পর, ঐ বিমান বন্দরের নাম পাল্টে যাবে। ১১ ডিসেম্বরের পর থেকে দেশ চলবে তারেক রহমানের কথায়।

 


গতকাল নারায়ণগঞ্জ চাষাঢ়া রাইফেল ক্লাবে জেলা, মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠানে মামুন মাহমুদের এই বক্তব্যেকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, বিএনপির কিছু নেতাকর্মীরা বক্তব্যে দিয়ে বলছেন ১০ ডিসেম্বর খালেদা জিয়া আসবেন তার পরের দিন ১১ তারিখে তারেক জিয়া আসবেন ঘোড়ার ডিম আসবে।

 

 

ঘোড়া যেদিন ডিম পাড়বে সেদিন তাদের কথা সত্য হবে। আপনারা ঘোড়া হাসি দেখেছেন ঘোড়া হাসে ঠিকই এটা সত্য চি চি করে হাসে আপনারা দেখতে পারেন আসলে পশু পশুকে চিনে। যেদিন ঘোড়া ডিম পাড়বে তিনি আসবে সেদিন আমরা প্রস্তুত আছি তাকে নির্বাচিত করার জন্য।

 

 

আপনারা কেউ মনে কইরেন না এটা ক্ষমতায় যাওয়ার লড়াই এটা ক্ষমতায় যাওয়ার সাবজেক্ট না এটা দেশটাকে ধ্বংর্স করার সাবজেক্ট। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মামুন মাহমুদ যুগের চিন্তাকে বলেন, শামীম ওসমান সাহেব যে ধরণের বক্তব্যে দেয় সেগুলো তাদের রাজনীতিক বক্তব্য।

 

 

উনারা চান না তারেক রহমান ফিরে আসুক। কিন্তু আমরা চাই তারেক রহমান  বাংলাদেশের ফিরে আসুক গণতন্ত্র মুক্তি পাক। তারেক রহমানের দেশে মধ্যে দিয়ে গণতন্ত্র মুক্তি পাবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। এই সরকারের দূনীতির যে রাজনীতি সেটি বন্ধ হবে।

 

 

উনারা সেটা চাইবে না। উনাদের সরকার তারেক রহমানকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে সাঁজা দিয়ে আজকে বিদেশে থাকতে বাধ্য করেছে। উনার সরকার বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় সাঁজা দিয়ে আজকে চার বছর যাবৎ কারাগারে বন্দী রেখেছে উনারা কখনো চাইবে না তারেক রহমান ও ফিরে আসুক খালেদা জিয়া ও কারাবন্দী থেকে মুক্তি পাক।

 

 

জনগণ চায় আর জনগণের দাবীর প্রেক্ষিতে এই বক্তব্যে দেওয়া। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, বর্তমান সরকার এবং সরকারের মন্ত্রী এমপিরা তাদের আচরণ গণতান্ত্রিক না।

 

 

তারা ইতি পূর্বে বাকশাল কায়েম করেছে এখনও তারা সেই বাকশালের পথেই হাঁটতাছে। বাংলাদেশের বিরোধী দল সুন্দরভাবে রাজনীতি করুক শক্তিশালী বিরোধী দল থাকুক সেটা এই সরকার চায় না। যার জন্য সরকারের মন্ত্রী, এমপিরা বিরোধী দলকে নিয়ে যে ধরণের বক্তব্যে দেয় সেটা সরকারি দলের বক্তব্যে হতে পারে না।

 

 

সরকারের বিভিন্ন সমালোচনা বিরোধী দল করে কিন্তু বাংলাদেশে দেখা যায় সরকারের কিছু মন্ত্রী এবং এমপি এরা বসে থাকে বিরোধী দলের সমালোচনা করার জন্য। আর এই সরকার তারেক রহমান এবং খালেদা জিয়াকে ভয় পায়। কারণ এই দেশের সাধারণ জনগণের পূর্ণ আস্থা রয়েছে এই জিয়া পরিবারের প্রতি।

 

 

সেই অবস্থায় এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এই জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য একটি ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে তত্ত্বরোধক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

 

আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ও মামলা হয়েছে ওবাইদুর কাদেরসহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছিল। খালেদা জিয়ার থেকে বেশি মামলা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে অথচ বর্তমান সরকার ক্ষমতায় আইসা নিজেদের মামলাগুলো পত্যাহার করে নিছে।

 

 

আর তাদের মিথ্যা মামলায় এবং আদালতের উপরে বন্ধুক রেখে উনারা বেগম খালেদা জিয়াকে সাজ্জা দিয়েছে এবং তারেক রহমানকে সাজা দিছে এবং তাদের রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দৈহিকভাবে নির্যাতন করা হয়েছিল। সেই কারণে চিকিৎসার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন।

 

 

সেখানে থেকে তার পার্সপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তারেক রহমান ইতিপূর্বে পাসপোর্ট নবায়নের জন্য এবং নতুন পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু এই সরকার চায় তারেক রহমান দেশে না আসুক এবং তারেক রহমান দেশে আসলে কিন্তু এই সরকারের অবৈধ কার্যকালাপের বিরুদ্ধে সাধারণ জনগণ আরো ক্ষিপ্ত হয়ে উঠবে।

 

 

জনগণ তারেক রহমানকে নিয়ে রাস্তায় নামবে এবং এই স্বৈরাচারি সরকারকে উৎখাত করবে এই ভয়ে সরকার  তারেক আতর্ক ভুগতাছে ও বেগম খালেদা জিয়া আতর্ক আর তাদের এই ধরনের বক্তব্যে দেওয়া ফ্যাসিবাদি চরিত্রের বহিঃপ্রকাশ। এটা তাদের অগণতান্ত্রিক কার্যকালাপের একটি অংশ।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন