Logo
Logo
×

রাজনীতি

দলীয় সভানেত্রীর দিকে তাকিয়ে নেতারা

Icon

রাকিবুল ইসলাম

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০১:০৬ পিএম

দলীয় সভানেত্রীর দিকে তাকিয়ে নেতারা
Swapno


# বোরখা পড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকে চাইনা : জাহাঙ্গীর

# আজ কমিটি ঘোষনা নিয়ে ধোঁয়াশা

# সম্মেলনে হাতি-ঘোড়া থাকছে


যে জেলাকে বলা হয়ে থাকে আওয়ামী লীগ এর সূতিকাগার; সেই জেলায় আজ প্রায় দীর্ঘ দুই যুগ পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জেলা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে স্থানীয় নেতারাও তাদের বক্তব্যে এই কথা বলে থাকেন। এমনকি বঙ্গবন্ধুর আত্মজীবনীতেও তা উল্লেখ রয়েছে।

 

 

জেলা আওয়ামী লীগের এই সম্মেলনকে ঘিরে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে সকল সাজ সজ্জা, তোরণ, স্টেজের কাজ সহ সকল ধরনের নিরাপত্তার কাজ শেষ হয়েছে। কিন্তু এই সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো: নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছে তা একমাত্র দলীয় সভানেত্রী ছাড়া কেউ জানে না।

 

 

সূত্রমতে, দলের সাধারণ সম্পাদকও জানেন না নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বা সম্পাদক কে হচ্ছেন। যদিও জেলার প্রভাবশালী এমপি শামীম ওসমান নিজে বলেছেন তিনি সভাপতি পদে প্রার্থী নন। তবে তার অনুগতরা তাকে সভাপতি হিসেবে চান।

 

 

কিন্তু দলীয় সূত্র বলছে ভিন্ন কথা, জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার জন্য কেন্দ্রীয় একাধিক নেতা; তার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সুপারিশ করেন। কিন্তু দলীয় সভানেত্রী তাদের সুপারিশে কোন উত্তর দেন নাই। তবে সম্মেলন বাস্তবায়ন করার জন্য নির্দেশনা রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সম্মেলনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটি ঘোষণা করতে পারেন; আবার হয়ত সম্মেলন শেষ করে কমিটি দিতে পারেন।

 

 

এদিকে স্থানীয় দলীয় সূত্র জানান , এমপি শামীম ওসমান মুখে বলেন এক কথা কিন্তু তার মনের গহীন কোণে থাকে আরেক চিন্তা ভবানা। তিনি মুখে যা বলেন কাজে কর্মে তা খুবই কম করেন বলে জানান দলের একটি অংশ। একাধিক নেতা জানান, জেলা আওয়ামী লীগের কমিটিতে সভাপতি পদের জন্য শামীম ওসমান দৌড়ঝাঁপ করছে।

 

 

সেই সাথে তর জন্য কেন্দ্রীয় কয়েক জন নেতাও তদ্বির করেছেন। কিন্তু দলীয় সভানেত্রী কোন সিদ্ধান্ত দেন নাই। কিন্তু আজ সম্মেলনে শামীম ওসমানকে সভাপতি চেয়ে স্লোগানে মাঠ গরম করবে তার অনুগতরা। জানা যায়, এবার নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক পদে দুজন এমপি আলোচনায় রয়েছেন।

 

 

নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান ও জেলার ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু সভাপতি পদে আলোচনায় রয়েছেন। তারা দুজনেই কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পালন করেছেন। নজরুল ইসলাম বাবু কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। তাছাড়া সংসদ সদস্য শামীম ওসমানও ছাত্রলীগের সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন।

 


জানা যায়, এমপি শামীম ওসমান সম্মেলনের মাঠ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান, ‘তিনি জেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী নন। এই পদে ৯৯.৯৯ পার্সেন্টই তার না আসার সম্ভাবনা। তিনি এই পদে অন্য কাউকে দেখতে চান।’

 

 

তবে দলীয় নেতারা বলছেন তাকে যেন সভাপতি পদে রাখা হয়। তাহলে দল আরও চাঙ্গা হবে। ১৯৯৬ সনের নির্বাচনে এমপি নির্বাচিত হন শামীম ওসমান। পরে ১৯৯৭ সনের সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পান।

 

 

তখন তার সাথে সভাপতি হিসেবে ছিলেন নাজমা রহমান। পরবর্তিতে ২০০১ সনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিনের সাথে পরাজিত হয়ে তিনি দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। সে সময় তিনি নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে পারেন নাই। এতে করে তৃনমূল আওয়ামী লীগ তখন হতাশায় সময় পার করেন।

 

 

রাজনৈতিক বিষশ্লেকরা মনে করেন, ক্ষমতাসীন দল র্দীঘ দিন ক্ষমতায় থাকায় নির্বাচনের আগ মুহুর্তে এসে নানা চাপের মুখে আছে দলটি। একদিকে বিদেশী নানা তৎপরতা, ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, রেমিটেন্সে ধাক্কা, তাছাড়া বিদেশি কুটনেতিক চাপে আওয়ামী লীগ।

 

 

তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় এখানকার কমিটি খুব বিবেচনা করে দিবে দলটির সভানেত্রী। এছাড়া আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় আনতে যারা ভূমিকা পালন করবে, তাদের নিয়েই দলীয় হাই কমান্ড ভাবছে।

 

 

অন্য দিকে এই দুই সাংসদ ছাড়া আরও একাধিক নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরজু রহমান ভূইয়া, মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।  

 

 

দলীয় সূত্রে জানাযায়, আজ জেলা আওয়ামী লীগের সম্মেলনে কানায় কানায় ভরপুর থাকবে মাঠ। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে জনপ্রতিনিধিরা হাতী ঘোড়ায় চড়ে সমাবেশ স্থলে উপস্থিত হবেন। ইতিমধ্যে শহরের বিভিন্ন পয়েন্টে গেইট করা হয়েছে।

 

 

এই সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক সহ এক ঝাঁক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকবেন। তারা গরম বক্তব্য দিয়ে বিএনপিকে হুশিয়ারি দিতে পারেন এখান থেকে। দুপুর আড়াইটায় সম্মেলনের আলোচনা শুরু হবে। কিন্তু ১টা থেকে সমাবেশ স্থলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসবে বলে জানান একাধিক নেতৃবৃন্দ।

 

 

জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা তাদের মুখের বলি। সারা মাঠ গরম হয়ে যাবে শামীম ভাই বলে। তিনি নেতৃত্ব চায়না অথচ তিনি বিএনপি, হেফাজত, রাজাকার পালেন।

 

 

দলের দুঃসময়ে যাদের পাওয়া যাবে তাদের মাধ্যমে শক্তিশালী কমিটি হোক আমরা তা চাই। কিন্তু দলের দুঃসময়ে যারা বোরখা পরে নেতা-কর্মীদের ফেলে রেখে পালিয়ে যায় তারা যেন না আসে। কেননা তখন দোকানে বোরখা পাওয়া যায় নাই। তাদের সাথে তার সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে চলে যান।’

 

 

এদিকে সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। মঞ্চের পেছনে থাকবে বিশাল এলইডি স্কিন। বিশাল মঞ্চে ৪ সারির চেয়ার বসানো হচ্ছে। মঞ্চের প্রথম সারিতে বসবেন আমন্ত্রিত কেন্দ্রের ১৩ নেতা, নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় তিনজন সংসদ সদস্য, মেয়র, জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

 

পরবর্তী তিন সারিতে বসবেন জেলা আওয়ামী লীগের ৬৩ জন নেতা।  জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে ২০টি তোরণ নির্মান করা হয়েছে। এর মধ্যে সম্মেলনের প্রধান গেইটও রয়েছে। মঞ্চের সামনে থাকছে ২৫ হাজার চেয়ার। প্রতিটি উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের ইউনিটের নেতারা আলাদা আলাদা গেঞ্জি, ফেস্টুন ও ব্যানার থাকবে।  

 

 

সম্মেলনকে কেন্দ্র করে আগতদের মাঠের দুই পাশে একদিকে ১৫টি ও আরেকদিকে ১০টি মোট ২৫ টি অস্থায়ী ভ্যানগাড়িতে করে অস্থায়ী পানির ব্যবস্থা করা হবে। প্রতিটি ভ্যানে পানির ড্রামে থাকবে বরফের ব্যবস্থা। পানি পানের জন্য থাকবে ডিসপোজিবল গ্লাস।

 

 

জানা যায়, আজ দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

 

সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দিপু মনি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

 

 

আরো উপস্থিত থাকবেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম শামীম ওসমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডা. সেলিনা হায়াত আইভি, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু।

 

 

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন