Logo
Logo
×

রাজনীতি

নেতার অনীহায় আগ্রহে ভাটা

Icon

অর্ণব হাসান

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:২২ পিএম

নেতার অনীহায় আগ্রহে ভাটা
Swapno


# আজ নেতা আরেকটা কারিশমা দেখাবেন : শাহ নিজাম

# সবাই তাকেই সভাপতি হিসেবে চাইছে : লিটন

# মন্তব্য করতে চাইনা : রিয়াদ
 

দীর্ঘ দুই যুগ পর জাঁকজমকভাবে জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ। এই সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ব্যপক উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আগামী নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল জেলার নেতৃত্বে কারা আসছে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা।

 

 

তবে জেলার ৪ আসনের এমপি শামীম ওসমানকে ফলাও করে আলোচনা হলেও তিনি সভাপতি প্রার্থী নন বলে জানান। এদিকে শুক্রবার শামীম ওসমান জানান, আমি জেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নই ৯৯.৯৯ পার্সেন্ট। এখানে অন্য কাউকে নেতৃত্বে চাই। তবে তার অনুসারীদের মতে, দলের এই মুহুর্তে বিএনপি দমানোর জন্য শামীম ওসমানকে প্রয়োজন বলে, মনে করেন।

 

 

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম বলেন, ‘আমি মনে করি এই মুহুর্তে দলের জন্য এমপি শামীম ওসমানকে যে প্রয়োজন এটা তিনি বার বার প্রমাণ করেছেন। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে। আজকের সম্মেলনে যে লক্ষ লক্ষ লোকের জমায়েত হবে তা হলো শামীম ওসমানের আরেকটি কারিশমা।

 

 

এই সাংসদের মতো নেতৃত্ব জেলা আওয়ামী লীগে আসলে তৃণমূলের নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবে। তিনি কেন জেলা আওয়ামী লীগে প্রার্থী নন; তার ভালো ব্যাখ্যা তিনি নিজে দিতে পারবেন।’

 

 

এবিষয়ে এমপি শামীম ওসমানের অনুসারী ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী জানান, ‘তিনি সভাপতি হতে চান না; কিন্তু আমরা তাকে সভাপতি হওয়ার জন্য দাবী জানাই। দলকে নেতৃত্ব দেয়ার জন্য তার মত কর্মী বান্ধব নেতা দলের নেতৃত্বে দরকার আছে।’

  

 

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল জানান, ‘এমপি শামীম ওসমানকে দলের নেতৃত্বে দেয়া হলে, দল আরও চাঙ্গা হবে, দল বেগবান হবে। আমরা তাকে সভাপতি হিসেবে চাই।’

 

 

বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন বলেন, ‘দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হচ্ছে। সম্মেলনের মাধ্যমে আমরা শামীম ওসমানকে সভাপতি পদে চাই। তার মতো নেতা দলের নেতৃত্বে থাকা প্রয়োজন আছে। কেননা তিনি সংগঠন বুঝেন, কর্মীদের মূল্যায়ন করেন। তাছাড়া দলের সভানেত্রী যদি তাকে দায়িত্ব দেন; তাহলে তাকে তা মেনে নিতে হবে।’

 

 

জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম জিল্লুর রহমান লিটন জানান , ‘শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সভাপতি না চাইলেও আমরা তাকে চাই। কেননা তিনি দলকে সংগঠিত করে নেতৃত্বে দেয়ার যোগ্যতা রাখেন। বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের জন্য এই মুহুর্তে তাকে নারায়ণগঞ্জের নেতৃত্বে থাকা দরকার। তার নেতৃত্বে দল শক্তিশালী হবে।’

 

 

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত আলম সানি জানান, ‘দলের জন্য তিনি অতুলনীয়। নারায়নগঞ্জ আওয়ামী লীগ যদি আরও বেগমান হতে হয় তাহলে তাকে প্রয়োজন। ২০১১ সনেও তাকে দায়িত্ব নেয়ার জন্য বলা হয়েছিল তখনও তিনি নেন নাই।

 

 

তিনি দলের তৃণমূলকে সু-সংগঠিত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি না চাইলেও আমরা চাই দলীয় সভানেত্রী প্রধামন্ত্রী যেন; তাকে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব দেন।’

 

 

ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল হক জানান, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলের জন্য এই মুহুর্তে আমরা এমপি শামীম ওসমানকে চাই। যদিও তিনি সভাপতি পদ চাননা বলেছেন তবে আমরা তাকে এই পদে চাই।

 

 

সেই সাথে জোরালো দাবী জানাচ্ছি, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমার নেতা এমপি শামীম ওসমানকে জেলার সভাপতি হিসেবে দায়িত্ব দেন। কেননা তিনি একজন কর্মী বান্ধব নেতা। আমরা চাই তিনি জেলার দায়িত্ব গ্রহন করুন।’

 

 

মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ যুগের চিন্তাকে বলেন, ‘এবিষয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ভালো জানেন। যেহেতু এমপি শামীম ওসমান নিজে এখানে প্রার্থী নন; সেহেতু এবিষয়ে আমি কোন মন্তব্য করতে চাই না।’

 

 

ছাত্রলীগ নেতা কাউসার আহম্মেদ জানান, ‘এমপি শামীম ওসমান নিবেদিত প্রাণ। আমরা চাই তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে আসুক। তার পরেও নেত্রী যদি তাকে জেলার দায়িত্ব দেন; তাহলে তা আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে।

 

 

কেননা এই মুহুর্তে দলের জন্য তাকে গুরুত্বপূর্ণ পদে প্রয়োজন। কেননা তিনি দলকে সু-সংগঠিত করে রাখেন। তাছাড়া তিনি একজন কর্মী বান্ধব নেতা। তাই আমরা তাকে জেলার দায়িত্বে চাই।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন