Logo
Logo
×

রাজনীতি

সম্মেলনের দু’দিন আগে খোকন সাহার ওসমান বন্দনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০২:৩৫ পিএম

সম্মেলনের দু’দিন আগে খোকন সাহার ওসমান বন্দনা
Swapno


# আমাকে সাধারণ সম্পাদক বানিয়েছিল ওসমান পরিবার

নারায়ণগঞ্জের বৈচিত্র্যময় আওয়ামীলীগ রাজনীতিক এড. খোকন সাহা। উত্তর-দক্ষিণ বলয়ে বিভক্ত আওয়ামী রাজনীতির সুবাতাস নেয়ার অন্যতম অভিজ্ঞতা রয়েছে একমাত্র খোকন সাহারই। বর্তমানে  খোকন সাহা উত্তর বলয় তথা শামীম ওসমানের বলয়ে অবস্থান করছেন।

 

 

দীর্ঘদিন পর ২৩ ও ২৫ অক্টোবর জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সুযোগে ওসমান বন্দনা জোরেসোরে চালিয়েছেন এড. খোকন সাহা। গতকাল চাষাঢ়া শহীদ মিনারে সনাতন ধর্মালম্বীদের এক অনুষ্ঠানে আবারো ওসমান বন্দনা করতে দেখা গেছে খোকন সাহাকে।

 

 

খোকন সাহা বলেন,  ‘ওসমান পরিবার আমাকে এই শহরে প্রতিষ্ঠিত করেছে। ওসমান পরিবার আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছে। ওসমান পরিবার হলো আমাদের রক্ষা কবজ। তারা আছে বলেই এই শহরের আমরা অনুষ্ঠান করতে পারি। বাংলাদেশে হাতেগোনা কয়টা পরিবারে মাঝে ওসমান পরিবার হলো একটি।

 

 

শামীম ওসমান ও সেলিম ওসমান এর দাদা খান সাহেব ওসমান আলী ও তার ছেলে ৬৪ এর রায়োট ঠেকানোর জন্য লোকজন নিয়ে রাস্তায় নেমে পড়েন। বিহারিরা তাদের বাবা-ছেলে-মেয়ে ট্রেন এর রাস্তায় ফেলে রেখে চলে যান। ওসমান পরিবার যতক্ষণ এই নারায়ণগঞ্জ শহরের আছেন ততক্ষণ আমরা নিরাপদে আছি।’  

 

 

খোকন সাহা আরো বলেন, ‘দেওভোগ জিওস পুকুর রক্ষা আন্দোলনে ওসমান পরিবার সব সময় আমাদের পাশে ছিলো। তার কথায় আওয়ামী লীগের ২৩টি সংগঠন শহীদ মিনারে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।  হিন্দু দেবোত্তর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি ও মসজিদের সম্পত্তি যারা দখল করে খায় আমি তাদের বিরুদ্ধে থাকবো; সে যদি আমার ভাইও হয় তার বিরুদ্ধেও আমি মামলা করবো।

 

 

আপনাদের জন্য আমি একটি মামলা খেয়েছি দরকার হলে আরো মামলা খাবো। আমি এসব মামলা-হামলাকে ভয় পাই না। আমি জিয়াউর রহমান ও এরশাদ এর আমলে অনেক মামলা খেয়েছি তাই এখন আর এসব আমলে নেই না।’

 

 

খোকন সাহা আরো বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী জন্য এবং নারায়ণগঞ্জ এর ওসমান পরিবারের জন্য দোয়া করবেন। আমি যখন এই শহরে প্রথম সাধারণ সম্পাদক হলাম; অনেক যোগ্য লোক ছিলো তাদের রেখে আমাকে বানালো ওসমান পরিবার। ১৯৯৬ সালে ওসমান পরিবারই আমাকে এই জায়গাতে দাঁড় করিয়েছেন। তারা আমার জন্য সব সময় কাজ করে ও এখনো করে যাচ্ছেন। এই ওসমান পরিবার হলো আমাদের রক্ষা কবজ তাই তাদের জন্য দোয়া করবেন।’

 

 

নারায়ণগঞ্জ চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৭ দফা দাবিতে গনঅনশন অনুষ্ঠানে প্রধান অতিথি  তিনি এসব কথা বলেন।  

 

 

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি, প্রদীপ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা লিটন পাল, দিলিপ মন্ডল, কৃষ্ণ সাহ, লিটন চন্দ্র পাল, নিমাই দে।

 

 

অরুণ কুমার দাস, রমাকান্ত সরকার, কৃষ্ণ গোপাল শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, লোকনাথ দত্ত, সহদেব দাস শিশির, শ্যামল বিশ্বাসসহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন