Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে চেয়ারম্যান ফোরাম নিয়ে বিক্ষুদ্ধ তৃণমূল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৪:৩২ পিএম

সোনারগাঁয়ে চেয়ারম্যান ফোরাম নিয়ে বিক্ষুদ্ধ তৃণমূল
Swapno


# আমাদের অনুমতি নিয়েই চেয়ারম্যানরা স্পন্সর করেছে: কায়সার
# তৃণমূলের নেতাকর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য চেয়ারম্যান ফোরাম



সোনারগাঁয়ে জেলা পরিষদের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর থেকেই সোনারগাঁ থানা আওামী লীগ ও চেয়ারম্যানদের নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। সেই ঝড় না থামতেই সম্প্রতি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে গিরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের টি-শার্ট তৈরী করা হয়েছে সেখানে সৌজন্যে লিখা হয়েছে চেয়ারম্যান ফোরাম।

 

 

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের জন্য প্রস্তুতকৃত টি-শার্টে  চেয়ারম্যান ফোরাম উল্লেখ করায় আবারও ফুঁসে উঠেছে সোনারগাঁ আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই টি-শার্টের ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই ক্ষোভে ফাঁটতে থাকে সোনারগাঁ থানা আওয়ামী লীগের তৃণমূলের নেতারা।

 

 

পাশাপাশি হঠাৎ গজিয়ে ওঠা চেয়ারম্যান ফোরামকে নিয়ে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সোনারগাঁ উপজেলায় দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান থাকা সত্ত্বেও ভরাডুবি হয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয় লাভ করেন।

 

 

জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী এর পর থেকেই তৃণমূল নেতারা বিক্ষুদ্ধ হয়ে আছে সোনারগাঁয়ের ইউনিয়ন চেয়ারম্যানদের প্রতি। ২৩ অক্টোবর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে গিরে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলার প্রতিটি ইউনিয়নের নেতারা।

 

 

সে দ্বারায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই সম্মেলনে যোগ দিতে কয়েক হাজার টি-শার্ট তৈরী করেছেন টি-শার্ট স্পন্সর করেছে সোনারগাঁ আওয়ামী লীগের চেয়ারম্যানরা। সে কারণে সৌজন্যে নাম দেয়া হয়েছে চেয়ারম্যান ফোরাম।

 

 

কিন্তু এই চেয়ারম্যান ফোরামের স্পন্সর করা টি-শাটর্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে ক্ষোভ প্রকাশ করেন সোনারগাঁ থানা আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। কারণ ১৭ অক্টোবর জেলা পরিষদের ৩নং সাধারণ আসন সোনারগাঁয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী পরাজিত হন জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীর কাছে।

 

 

আর এই পরাজয়ের পিছনে অন্যতম কারণ হিসেবে তৃণমূলের নেতারা আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যানদের দোষছেন। কারণ সোনারগাঁয়ে দশটি ইউনিয়নের মধ্যে নয়টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান রয়েছে তারপরও কেন পরাজিত হয়েছে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী।

 

 

জেলা পরিষদের প্রার্থীকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতারা এবং আওয়ামী লীগের চেয়ারম্যানরা সমর্থন প্রদান করেন। পাশাপাশি আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট প্রর্থনাও করেন চেয়ারম্যানবৃন্দ এবং থানা আওয়ামী লীগের নেতারা।

 

 

তবে ১৭ অক্টোবর আওয়ামী লীগের নেতাদের এত সমর্থন থাকার পরও ফলাফল হয় পরাজয়। এর পর থেকেই ফুঁসে উঠেন সোনারগাঁয়ের তৃণমূলের নেতারা আওয়ামী পন্থী চেয়ারম্যানদের প্রতি কারণ আওয়ামী পন্থী সকল চেয়ারম্যানদের সমর্থন থাকার পরও আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় হওয়ার কথা নয়।  

 

 

এর পর থেকে চেয়ারম্যানদের প্রতি বিক্ষুদ্ধ হয়ে তৃণমূলের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম মন্তব্য করতে থাকেন। এই ঘটনার রেশ না কাটতেই সম্প্রতি জেলা আওয়ামী লীগের সম্মেলনকে গিরে সোনারগাঁ উপজেলার টি-শার্টের সৌজন্যে চেয়ারম্যান ফোরাম লিখা থাকায় আবার বিক্ষুদ্ধ হয়ে উঠেন তৃনমূলের নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠতে থাকে।

 

 

তাদের অভিযোগ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী যখন পরাজিত হল তখন তাদের চেয়ারম্যান ফোরাম কোথার ছিল চেয়ারম্যানরা বিতর্ক থেকে বাঁচতে এই চেয়ারম্যান ফোরাম গঠন করেছে। তৃণমূল নেতাদের কিছু বক্তব্য তুলে ধরা হল ‘চেয়ারম্যান ফোরাম কি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ এর নতুন সহযোগী সংগঠন নাকি?

 

 

খুবই জানতে ইচ্ছে করছে? সৌজন্যে : সোনারগাঁও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন লিখলে,লেখাটা কতো সুন্দর হতো’। ‘উপজেলা আওয়ামীলীগ এর নেতারা জবাব দেন কে এই চেয়ারম্যান ফোরাম তৈরী করল? কাদের রাজনীতি করার জন্য এই ফোরাম এর জন্ম?’

 

 

‘নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ কে কেন্দ্র করে ছাপানো গেঞ্জিতে "সৌজন্যে: চেয়ারম্যান ফোরাম" লিখে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হলো।

 

 

কেনো ছাপানো গেঞ্জিতে সৌজন্যে: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের তৃণমূল লেখা হলো না? তাহলে কি চেয়ারম্যানরা সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে? যে তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের শক্তি তাদেরকে অবমূল্যায়ন করে কাদের হাতকে শক্তিশালী করার পাঁয়তারা চলছে ?  

 

 
সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার জানায়, আসলে এই টি-শার্টটি স্পন্সর করেছেন সোনারগাঁয়ের আওয়ামী লীগের নৌকার চেয়ারম্যানরা সোনারগাঁ থানা আওয়ামী লীগের পক্ষে আর এটা আমাদের থেকে অনুমতি নিয়েই করেছে। আর এটা নিয়ে রাজনৈতিক মার পেচ ধরার কিছু নাই।

 

 

এটা নিয়ে সমালোচনা করছে যারা দলের ভিতরে আবার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আর এটা নিয়ে আমাদের মধ্যে কোন বিভেদ হয় নাই আমরা নিজেদের মধ্যে আলোচনা করেই করেছি।

 

 

সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম জানায়, এই চেয়ারম্যান ফোরাম হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে বাঁশ দিয়ে আলাদা প্লাটফর্ম গঠন করতে চায়।

 

 

জেলা পরিষদ নির্বাচনে তারা আওয়ামী লীগকে সমর্থন করেছে প্রার্থী দিছে তারাই আওয়ামী লীগকে ফেইল করিয়ে তৃণমূলের নেতাকর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য এই ফোরাম করে নিজেদেরকে সেইভ করতে চাচ্ছে।   এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন