খুন-গুম-হত্যার রাজনীতি বন্ধ করেন: মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:০১ পিএম
# শুধু ভাই আর ভাইদের স্লোগান; নেত্রীর স্লোগান দিতে দেখলাম না
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা সেলিনা হায়াৎ আইভী বলেন, নামে নামে স্লোগান নয়; শেখ হাসিনার নামে স্লোগান দেন। এখানে আসার পর থেকে যা দেখলাম শুধু ভাই আর ভাইদের স্লোগান নেত্রীর স্লোগান দিতে দেখলাম না।
যিনি না থাকলে এই বাংলাদেশ থাকবে না, এখানে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না। সেই নেত্রী আমাদের ভরসার স্থল তার কথা বলুন নিজেদের শক্তি প্রদর্শন করার প্রয়োজন নাই। স্লোগানে স্লোগানে মুখরিত হতে হবে, বঙ্গবন্ধু শেখ হাসিনা এর বিকল্প নাই, ঐক্যবদ্ধ রাজনীতির বিকল্প নাই, নারায়ণগঞ্জে আমরা তাই চাই। খুন গুম হত্যার রাজনীতি বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের রাজনীতি চাই।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ জন্ম হয়েছিল নারায়ণগঞ্জে; নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকার মিটিংএ মিছিল না গেলে; ঢাকা শহরে সংগ্রাম-আন্দোলন পূর্ণতা পেত না।
সেই সংগ্রাম আন্দোলনের নেতৃত্বে দিয়েছে আমাদের প্রয়াত নেতা এ কে এম শামসুজ্জোহা, নেতৃত্ব দিয়েছে পৌর পিতা আলী আহম্মেদ চুনকা, নেতৃত্বে দিয়েছে সাবেক আনছার আলী, মফিজুল ইসলাম, নাজমা রহমান যারা আজকে এই পৃথিবীতে নেই। কিন্তু আমরা তাদের উত্তরসরীরা আমরা বেঁচে আছি বিভেদের মাধ্যমে; নয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ গড়তে চাই।
আওয়ামী লীগের এই ক্রান্তি লগ্নে যখন দেশ বিদেশে প্রচন্ড ভাবে ষড়যন্ত্র হচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিয়ে সেই সময়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের মাধ্যমে আমাদের রাজনীতি করতে হবে। জনগণের কাছে যেতে হবে আওয়ামী লীগের সকল কর্মকান্ড তুলে ধরতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু থেকে শুরু করে বঙ্গবন্ধু টানেল রূপপুর পরমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সামাজিক সুরক্ষা, মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু কর, কৃষিক্ষেত্রে বিপ্লব; সকল কার্যক্রম জনগণের নিকট তুলে ধরতে হবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যকরি পরিষদের সদস্য অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার।
আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, পাট ও বস্ত্রমন্ত্রী নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল। এন.এইচ/জেসি


