Logo
Logo
×

রাজনীতি

মিডিয়ার ভাইয়েরা বিএনপির সমাবেশ দেখে বেহুঁশ : কৃষিমন্ত্রী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৫:২৩ পিএম

মিডিয়ার ভাইয়েরা বিএনপির সমাবেশ দেখে বেহুঁশ : কৃষিমন্ত্রী
Swapno


নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে এই সম্মেলনে যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে আপনাদের যে উৎসাহ দেখছি কর্মীদের যে প্রানবন্ততা; এ কথাই প্রমাণ করে এই নারায়ণগঞ্জের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি।

 

 

এই নারায়ণগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে। সেই প্রতিষ্ঠালগ্ন থেকে নারায়ণগঞ্জের মানুষ খান সাহেব ওসমান আলীর পরিবার এই আওয়ামী লীগকে লালন পালন করেছিল। যেকোন আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অগ্রভাগে ছিল। ঢাকা রাজধানী হলেও এই নারায়ণগঞ্জ ছিল ঐতিহাসিক।

 

 

আমরা বঙ্গবন্ধুর বিভিন্ন আত্বজীবনী পড়েছি, আর সেই পাতায় আমরা সুস্পষ্ট তার স্বীকৃতি দেখি। বাংলাদেশ আওয়ামী লীগ সারা পৃথিবীর বুকে  একটি নতুন জাতির জন্ম দিয়েছে। বাঙ্গালীরা সেই ভাবে ঐতিহাসিক ভাবে কোন দিন স্বাধীন ছিল না কোনদিন স্ব-শাসিত ছিল না।

 

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ৪৯ সালের ২৩ শে জানুয়ারী থেকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল এবং নানা প্রতিকূলতা তালুকদার, জমিদার, বেসামরিক, সামরিক, আমলাদের বিরুদ্ধে সকল আন্দেলনে নারায়ণগঞ্জের মানুষ ভুমিকা রেখেছে। আজকের এই সমাবেশ এটিই প্রমাণ করে আওয়ামী লীগ অতীতেও অনেক শক্তিশালী ছিলো; নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাটি ছিল।

 

 

আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ সামনের কাতারে থাকবে। ২০০৮ সালে আমরা ক্ষমতায় এসেছিলাম জনগনের বিপুল সমর্থন নিয়ে। ২০০১ থেকে ২০০৬ বিএনপি ক্ষমতায় ছিল বিদ্যুৎ দিতে পারে নাই, কোন উন্নয়ন করতে পারে নাই, দেশের অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।’

 

 

তিনি আরো বলেন, ‘জঙ্গি, সন্ত্রাস এই তারেক জিয়ার ছাত্রদল, যুবদল প্রথম কাতারে ছিল। ২০০৮ সালের নির্বাচনে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলাদেশকে খাদ্য স্বয়ং-সম্পূর্ন করবো, নিত্য প্রয়োজনীয় দাম কমিয়ে আনবো ,আমরা বলেছিলাম রাস্তাঘাট করবো। আমরা বলেছিলাম পদ্বা সেতু করবো, আমরা বলেছিলাম বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করবো।

 

 

প্রিয় ভাই ও বোনেরা তিন তিনটি মেয়াদ যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে অর্থনীতির সকল ক্ষেত্রে আজকে আমরা স্বয়ং-সম্পূর্ণ। এই ভরা কার্তিকে আমরা দেখেছি ২০০১, ২০০৩ বিএনপির আমলে  যুগযুগ ধরে উত্তরবঙ্গের,কুড়িগ্রাম লালমনির হাট,গাইবান্ধা শত শত মানুষ না খেয়ে থাকতো।

 

 

আজকে এখানে দাঁড়িয়ে বলে যেতে চাই কার্তিক মাস চলছে মিডিয়ার ভাই বোনেরা রয়েছেন গত ১৪ বছরে একজন মানুষ না খেয়ে রয়েছে একজন মানুষ কষ্ট করেছে কার্তিকে মন্দা হয়েছে এর প্রমাণ দিতে পারবেন না। আপনারা কোন নিউজ করেন নাই কোন পত্র পত্রিকায় নিউজ আসে নাই। 

 

 

এটাই প্রমাণ করে যে, ইউক্রেনের যুদ্ধ সারা পৃথিবীর অর্থনীতি আজ একটা অনিশ্চয়তার মধ্যে। যুক্তরাজ্যের মতো দেশ ৮০ভাগ বিদ্যুতের দাম বাড়িয়েছে। কিছু কিছু বুদ্ধিজীবি কিছু কিছু পত্রিকা কিছু কিছু মিডিয়ার ভাইয়েরা বিএনপির সমাবেশ দেখে বেহুঁশ হয়ে পড়েছেন।

 

 

আবার মনে হয় তত্বাবধায়ক সরকার আসবে আমাদের সুশীল সমাজের কিছু প্রতিনিধিরা মনে করছে তত্বাবধায়কের মাধ্যমে দেশ পরিচালনা করবেন। বাংলাদেশে প্রায় প্রতিদিন উপজেলা, জেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে। আজকে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমাবেশ বিএপির যে কোন সমাবেশের বা সম্মেলনের চেয়ে বড়।’ এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন