Logo
Logo
×

রাজনীতি

আবদুল কাদিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৩৪ পিএম

আবদুল কাদিরের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল কাদির বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। গতকাল (২৩ অক্টোবর) রোববার ইসদাইর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি)। 

 


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।  

 


এছাড়াও এসময় জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের প্রস্তুতি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সিরাজুল হক, সদস্য মজিবুর রহমান, মো. আসলাম, দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির, মোসলেউদ্দিন জীবন, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, সাহাবুদ্দিন পাঠান, বোরহান মিয়া।  

 


মিছিলে আরো উপস্থিত ছিলেন, এস.এম. কাদির, আনোয়ারুল হক সুমন, সোনিয়া বেগম, সোনারগা উপজেলার শ্রমিক লীগের আহবায়ক রোবায়েত হোসেন শান্ত, সদস্য সচিব সৈয়দ শামীম, জেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক গাজী লিটন, রবিউল আলম, নজরুল, মতিউর, ইকবাল, আসলাম সহ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন