Logo
Logo
×

রাজনীতি

মজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদান

Icon

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৪৭ পিএম

মজিবুরের নেতৃত্বে আওয়ামী লীগের সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদান
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মো.মজিবুর রহমান। গতকাল (২৩ অক্টোবর) রোববার ইসদাইর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। 

 


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের (এমপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। 

 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যকরি পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, পাট ও বস্ত্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী, এমপি নজরুল ইসলাম বাবু, এড. আবু হাসনাত মো. শহিদ বাদল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম। 

 

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মো.রাজ্জাক, জুয়েল হোসেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সহ-সভাপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, জনি, খোশু, জহু, মুসলিম, নজরুল, আলম সহ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন