Logo
Logo
×

রাজনীতি

কামাল হোসেন ও রহমত উল্লার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান 

Icon

স্টাফ রিপোর্টার: মেহেদী হাসান

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২২, ০৮:৫৯ পিএম

কামাল হোসেন ও রহমত উল্লার নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান 
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. কামাল হোসেন ও সদস্য হাজী রহমত উল্লাহ’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন। গতকাল (২৩ অক্টোবর) রোববার ইসদাইর ওসমানী স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের ( এমপি)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক (এমপি)।

 

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড.কাজী নজিবুল্লাহ হিরু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য আনোয়ার হোসেন, সাহাবউদ্দিন ফরাজী, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান।

 

 

এসময় জেলা জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন প্রস্ততি আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান, আলী হোসেন, মো. জাহাঙ্গীর হোসন, সোহেল ভান্ডারী, পাবেল খান, বন্দর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোজাম্মেল হক, সোহানুর রহমান সোহান সহ প্রমুখ। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন