Logo
Logo
×

রাজনীতি

সম্মেলনে বিশাল মিছিল নিয়ে শরীফুলের যোগদান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৮:০০ পিএম

সম্মেলনে বিশাল মিছিল নিয়ে শরীফুলের যোগদান
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ফতুল্লা থানা আওয়ামী লীগের ১নং সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হকের নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে সম্মেলনে যোগদান করেন। তার আগে তিনি ফতুল্লায় বিশাল শোডাউন করেন।

 

 

রোববার দুপুরে কয়েকশ নেতাকর্মী নিয়ে ব্যানার,ফেস্টুনে সজ্জিত হয়ে  ইসদাইর পৌর স্টোডিয়ামে জেলা আওয়ামী লীগ সম্মেলনে যোগদান করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

আওয়ামী লীগ নেতা শরীফুল হক জানান, আমরা নবীন প্রবীনে মিলিয়ে শক্তিশালী কমিটি চাই। সেই সাথে এই সম্মেলনের মাধ্যমে যেন তৃনমুল নেতা কর্মীদের মূল্যায়নের প্রতিফলন ঘটে। তাছাড়া দলীয় যে কোন কর্মসূচিতে হাজার হাজার নেতা কর্মী নিয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি।

 

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলার সর্বশেষ কাউন্সিল হয় ১৯৯৭ সালের ২০ ডিসেম্বর। তখন অধ্যাপিকা নাজমা রহমান সভাপতি ও এমপি শামীম ওসমান সাধারণ সম্পাদক হয়েছিলেন। এর পর ২০০২ সালের ২৭ মার্চ নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আকরামকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে ৬১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়।

 

 

পরে আহ্বায়ক এস এম আকরাম পদত্যাগ করার পরে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় যুগ্ম-আহ্বায়ক মফিজুল ইসলামকে। ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারী মফিজুল ইসলাম মারা যান।সর্বশেষ ২০১৬ সালের ৯ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আবদুল হাইকে সভাপতি।

 

 

এবং সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সিনিয়র সহ- সভাপতি ও এড. আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে তিন সদস্য বিশিষ্ট জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্র। এর ১৩ মাস পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন