ভিপি বাদলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিকু
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১০:২১ পিএম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূণরায় নির্বাচিত সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহিদ বাদলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জিকু। বুধবার (২৬ অক্টোবর) মাসদাইর এলাকায় নারায়ণগঞ্জ জেলা সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান জিকুর অফিস কক্ষে জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোক্তার হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার ও যুবলীগ সভাপতি সদুর উদ্দিন সুদু।
৩নং ওয়ার্ড মেম্বার রাসেল চৌধুরী, সাবেক মেম্বার মহিউদ্দিন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা কাদির, ইয়াসিন, রাসেল, ইকবাল, জাহাঙ্গীর, মোতালেব প্রমুখ। এন.এইচ/জেসি


