Logo
Logo
×

রাজনীতি

সম্মেলনে জয় বাংলা স্লোগান মঞ্চের বিশেষ আয়োজন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১১:৪১ পিএম

সম্মেলনে জয় বাংলা স্লোগান মঞ্চের বিশেষ আয়োজন
Swapno


গত ২৩ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ আয়োজন করে ‘জয় বাংলা স্লোগান মঞ্চ’। এই মঞ্চে এমপি শামীম ওসমানের ছবি ও জয় বাংলা স্লোগানের একটি অডিও রেকর্ড সংযুক্ত করা হয়। সেখানে দাঁড়িয়ে শামীম ওসমান ভক্তদের দেখা যায় দাঁড়িয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে।

 

 

এই মঞ্চের আয়োজন করেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউপি চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের ছেলে নাজমুল হাসান সাজন। মঞ্চের সামনে থাকা সুইচ টিপলেই বেজে উঠে এমপি শামীম ওসমানের স্লোগান।

 

 

২০০১ সালের পর যখন শামীম ওসমান বিদেশে চলে যান, তখন নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য শামীম ওসমান মোবাইলের মাধ্যমে বক্তব্য এবং এই জয়বাংলা স্লোগান দিতেন বলে জানান তারা।

 

 

সম্মেলনে ফতুল্লা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব হাসান সৌরভের নেতৃত্বে নেতাকর্মীদের একটি দল অংশগ্রহণ করেন। এনেএইচ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন