১০ ডিসেম্বর ঢাকায় হবে শান্তিপূর্ণ গণবিপ্লব : সেন্টু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ১২:১০ এএম
১০ ডিসেম্বর ২০২২ ঢাকা বিভাগীয় বিএনপির জনসভাকে নিয়ে এক বিবৃতিতে; নারায়ণগঞ্জ মহানগর বিএনিপর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে জনস্রোত সারা বাংলাদেশে হচ্ছে, তারই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির জনসমাবেশে লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়ে এই সরকারের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ গণবিল্পব আকাঙ্খা করছে।
এই গণ বিল্পবে অংশ গ্রহণের জন্য শপথ করেছে। তার বহি:প্রকাশ গঠবে ঢাকা গণসমাবেশে। বাংলাদেশে জাতীয়তাবাদী দলের যে জনস্রোত সারা বাংলাদেশের সকল স্থানে হচ্ছে। এই সবগুলোকে একটি কাউন্টার দেওয়ার জন্য। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ২৩ অক্টোবর নারায়ণগঞ্জে একটি উদ্দেশ্য নিয়ে তাদের সম্মেলনকে জনসভার রূপ দিতে চেয়েছিলো।
এই সম্মেলনকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ ৪ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান সাহেব অনেক কথা বলেছিলেন। আর তার কথার প্রতিফলন তা জনগণ সকল পর্যায়ের সংবাদপত্রে আর সকল ভিডিও ফুটেজের কল্যাণে তা দেখেছে। জনগণ এখন আর বোকা নেই।
তিনি আরো বলেন, এই সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, ‘ডিসেম্বর মাসে প্রমাণ হবে রাজপথ কার দখলে থাকবে। ডিসেম্বরে হবে আসল খেলা।’
তিনি আরো বলেছেন খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, সন্ত্রাসী, চাঁদাবাজের বিরুদ্ধে খেলা হবে আমি ওবায়দুল কাদের সাহেবকে প্রশ্ন করতে চাই এই ধরণের কাজ কারা করে, এটা সাধারণ জনগণ বুঝে? জনগণের আর কিছু বুঝার বাকি নেই।
আব্দুস সবুর খান সেন্টু বলেন, আমি এখন দেখতে পাচ্ছি, এই সরকারের বিদায়ের ঘন্টা বাজতেছে। বিভিন্ন মানুষ এখন বলে বেড়াচ্ছে যারা এই সরকার দলীয় কর্মীরা যে ধরণের কথা বলছে তারা যাত্রার ভিলেনের পার্ট করতেছে তারা ফিল্মের ডায়গল দিচ্ছে। এই সমস্ত বক্তব্যে দিয়ে বর্তমান স্বৈরাচারি সরকারের ভাবমূর্তি প্রতিষ্ঠিত করা যাবে না।
আমি নারায়ণগঞ্জবাসীকে জানাতে চাই, আগামী ১০ই ডিসেম্বর আমাদের যাত্রার পথ যদি শাসক দল বাধা দেয়। যদি রেলগাড়ি, মটরগাড়ি, বাস ইস্টিমার যদি বন্ধ করে দেওয়া হয়; তাহলে সকল বাধাকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকার জনসমাবেশকে সফল করতে আমরা নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধভাবে লক্ষাধিক লোক নিয়ে জনসমাবেশে যোগদান করবো। এন.এইচ/জেসি


