Logo
Logo
×

রাজনীতি

ছাত্রদলের নয়া কাণ্ডারি হতে দৌড়ঝাঁপ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২২, ০৫:৫৬ পিএম

ছাত্রদলের নয়া কাণ্ডারি হতে দৌড়ঝাঁপ
Swapno


# নভেম্বরে আসছে জেলা ছাত্রদলের নতুন কমিটি
# বিদায়ীদের কাছ থেকেই নিচ্ছেন শলাপরামর্শ


 
বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটির মেয়াদউত্তীর্ণ হয়েছে। এর আগে ছাত্রদলের সভাপতি ছিলেন মশিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক ছিলেন খাইরুল ইসলাম সজিব।

 

 

কিন্তু দীর্ঘদিন দলে কাজ করার কারণে তাদেরকে প্রোমোশন দিয়ে জেলা যুবদলের নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ছাত্রদলের নতুন মুখ না আসার কারণে কমিটির পুরাতন সভাপতি ও সাধারণ সম্পাদক এখনো বহাল হয়ে কার্যক্রম চালাচ্ছে।

 

 

সামনে বিএনপির নানা আন্দোলন সাংগ্রামে দিন যাপনের লক্ষ্যকে ধারণা করে এবং বিএনপিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মূল দলসহ অঙ্গ সংগঠনের সকল কমিটিতে নতুন মুখ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন।

 

 

কমিটি করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা। সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী চারজন ত্যাগী নেতা রয়েছে। তারা নারায়ণগঞ্জ চারটি থানার চার আহ্বায়ক। সোনারগাঁ, রূপগঞ্জ, আড়াইহাজার, ফতুল্লা।

 

 

বিএনপি তৃর্ণমূলের একজন নেতা জানান এই চারজনই ত্যাগী নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে। এবং সকল পর্যায়ের আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এরা আগামী দিনগুলোতে বিএনপি সকল আন্দোলনে আরো ব্যাপকভাবে ভূমিকা পালন করতে পারবে।

 

 

আর কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যে ছাত্র দলের কমিটির সম্মেলন করা হবে এবং কমিটি পুরোটা ত্যাগীদের দিয়েই সাজানো হবে। এ বিষয়ে ফতুল্লা থানার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মেহিদী হাসান দোলন জানান, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির সকল মিছিল মিটিংয়ে সংক্রীয় ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো।

 

 

জেলা ছাত্রদলের সভাপতি হওয়ার লক্ষ্য নিয়ে গত তিন মাস পূর্বে ইন্টারভিউ দিয়ে এসেছি। যদি ত্যাগীদের মূল্যায়ন করা হলে আর কেন্দ্র থেকে আমার রিপোর্ট ভালো পেলে ইনশাআল্লাহ আমাকে জেলা ছাত্রদলের সভাপতি দায়িত্ব দেওয়া হবে।

 

 


এ বিষয়ে সোনারাগাঁ থানার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জাকারিয়া জানান, আমরা কেন্দ্র থেকে খবর পেয়েছি। আগামী মাসের মধ্যে আমাদের নতুন কমিটির ঘোষণা দেওয়া হবে। আমি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে আছি।

 

 

ত্যাগীদের মূল্যায়ন করা হলে আমি আশাবাদি আছি। এ বিষয়ে আড়াইহাজার থানার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী জুবায়ের রহমান জিকু জানান, আমি দীর্ঘদিন যাবৎ বিএনপির সকল মিটিং মিছিলে অংশ গ্রহণ করেছিলাম।

 

 

এবং এখন পর্যন্ত  অনেকবার মামলা হামলার শিকার হয়েছি। কিন্তু কখনো আওয়ামী লীগ আমাদের হার মানাতে পারেনি এবং সামনে পারবে ও না। এই আশা ব্যক্ত করে আমি জেলা ছাত্রদলের প্রার্থী হিসেবে রয়েছি। কেন্দ্র থেকে জানা গেছে শিগ্রই আগামী মাসের মধ্যে আমাদের সম্মেলন হবে।

 

 

এ বিষয়ে রূপগঞ্জ থানার আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নাহিদ ভূইয়া জানান, আমি এই সরকারের বিরুদ্ধে যে সকল আন্দোলন বিএনপি করেছে সকল প্রকার আন্দোলনে আমি আমার সহকর্মীদের সাথে নিয়ে ব্যাপক ভূমিকা পালন করেছি।

 

 

কিছুদিন আগে আমাদের ছাত্রদলের কমিটির মেয়াদউত্তীর্ণ হয়েছে। যারা আগে কমিটিতে ছিল। তারা ব্যাপক ভূমিকা পালন করেছে। আমি ও তাদের মতো ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে আমি জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে রয়েছি। আমি আশা করছি আমরা যারা সভাপতি প্রার্থী রয়েছি। আমাদের রিপোর্ট চেক করে যাতে কমিটিটি সাজানো হয় কেন্দ্র থেকে।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন