# কমিটি নিয়ে বাণিজ্য যাতে না হয় সেই প্রত্যাশা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া ২৭ অক্টোবর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে দিনভর নানা রকম কর্মসূচী থাকলেও কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যুব সমাবেশ করার ঘোষণা দেয়া হয়েছে।
এ বছর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশকে মূল আকর্ষণ হিসেবে নিয়ে ইতিমধ্যেই নেতাকর্মীরা যুব সমাবেশকে সফল করতে প্রস্তুতিমূলক সভা করে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
সুত্রে জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন।
আর এই সংগঠনটি মূল দলের সহায়ক হিসেবে ব্যাপক শক্তিশালী অঙ্গসংগঠন হিসেবে পরিচিত বিএনপির রাজনীতিতে। এছাড়া যুবদল প্রতিষ্ঠার পর থেকে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে যুবদলের বর্ণাঢ্য ইতিহাস রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের আওতাভুক্ত সকল ইউনিট নিয়েই পরিচালিত হচ্ছে যুবদল। প্রতিবছরের ন্যায় যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ বছরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদল।
এছাড়া এবছর কেন্দ্রীয় নির্দেশিত যুব সমাবেশকে কেন্দ্র করে বড় ধরণের আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের শীর্ষ নেতারা। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের প্রস্তুতিমূলক সভার আয়োজন করে যুব সমাবেশকে সফল করার জন্য কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করার বার্তা দিয়েছে।
বিভিন্ন সাজসজ্জার মাধ্যমে সমাবেশে অংশগ্রহণ করার জন্য কয়েকহাজার টি-শার্ট,ক্যাপ, প্লে-কার্ড ব্যানার পতাকা তৈরী করা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে বিশাল বহর নিয়ে যুব সমাবেশে যোগ দেয়ার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে যুবদলের নেতারা।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন জানায়, আগামীকাল যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র করে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এছাড়া ঢাকায় কেন্দ্রীয় যুব সমাবেশের প্রায় পাঁচ হাজার নেতাকর্মীদের নিয়ে টার্গেট নিয়েছিলাম এখন তার চেয়েও ব্যাপক পরিমাণ লোকজন নিয়ে যোগদান করার পরিকল্পনা রয়েছে।
আর এই যুব সমাবেশকে গিরে পাঁচ ছয়হাজার গেঞ্জি তৈরী করা হয়েছে। সমাবেশে যাওয়ার জন্য আমরা পরিবহনও ঠিক করেছি। কিন্তু সমাবেশে যাওয়ার সময় বাঁধা দেয়ার কথাও শুনছি কিন্তু আমরা এবং আমাদের কর্মীরা যতই বাঁথা আসুক আমরা সকল বাঁধা বিপত্তি কাটিয়ে সমাবেশে যোগ দিব ইনশাল্লাহ।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানায়, আমাদের জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যুবসমাবেশের আয়োজন করা হয়েছে।
সেখানে আমরা যোগদান করতে প্রায় পাঁচ হাজার গেঞ্জি পাঁচ হাজার ক্যাপ করা হয়েছে এবং দুই হাজার প্লে কার্ড এবং পাঁচশত পতাকা করা হয়েছে এগুলো দ্বারা সাজসজ্জা ভাবে সাজিয়ে আমরা বর্ণাড্যভাবে সম্মেলনে অংশগ্রহণ করব।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল জানায়, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় যুবসমাবেশকে কেন্দ্র করে সর্বোচ্চ সংখ্যক লোকজন নিয়ে আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে যোগদান করব।
এছাড়া আনুষাঙ্গিক সাজসজ্জা করেছি এগুলো নিয়ে ব্যাপকভাবে সমাবেশে যোগদান করব। এছাড়া বাসে এবং ট্রেনে যাওয়ার প্রস্তুতি নিয়েছি আমরা তারপর ঢাকার একটি স্পটে আমরা প্রস্তুতি নিতে হবে। মহানগরে আমাদের নেতাকর্মী সবাইকে নিয়েই আমরা অংশগ্রহণ করব যারা আসবে তারা যাবে।
এটাত কেন্দ্রীয় প্রোগ্রাম আমার ব্যাক্তিগত প্রোগ্রাম না যেহেতু সবাই জানে অবগত আছে কিভাবে কি হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে নারায়ণঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহম্মেদ জানায়, কেন্দ্রীয় যুবসমাবেশে নারায়ণগঞ্জ মহানগরের যুবদরের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতি হবে।
এছাড়া আমাদের র্যালী করার জন্য মহানগরের অর্ন্তভুক্ত সকল থানা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আর যেহেতু যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এখানে রাগ ক্ষোভ ভুলে সবারই সংগঠনের স্বার্থে সংগঠনের প্রোগ্রাম করতে হবে।
সাংগঠনিক বিষয়গুলা ভিন্ন আমরা দিনশেষে আমরা সকলেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক আর যেখানে জাতীয় রাজনীতির প্রেক্ষাপট এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এখানে সবকিছু ভুলে একসাথে প্রোগ্রাম করতে হবেই এবং যুবদলের প্রোগ্রাম সফল করতে হবে। এন.এইচ/জেসি


