নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবাগত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগকারী ১৫জন বিদ্রোহী নেতার কি হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিদ্রোহীদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহিত হয়েছে এবং খুব শীঘ্রই রাজপথের ত্যাগী নেতাদের মধ্যে দিয়ে সেই শূণ্য পদ পূরণ করা হবে বলে জানা গেছে। এতে করে মূলধারার রাজনীতিতে ফিরে আসার সব পথ তাদের বন্ধ হয়ে যাচ্ছে।
সূত্রে জানা যায়, ১৩ সেপ্টম্বর এডভোকেট সাখাওয়াত হোসেন খান আহ্বায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্র। কমিটি ঘোষণার পর থেকেই তাদের মাঝে বিরোধের সৃষ্টি হয়। এর পর থেকে একজন দুইজন পরে পদত্যাগ করা শুরু করেন। এরপর মোট ১৫জন বিদ্রোহী পদত্যাগের ঘোষণা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ববাবর পদত্যাগ পত্র জমা দেন।
এরপর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকারী সভায় দিদান্ধ নেওয়া হয়। পদত্যাগকারী ১৫ জনের শূন্যস্থান পূরন করা হবে তবে তাদের মধ্যে মাষ্টার মাইন্ড তিনজন ছাড়া বাকি ১২ জনকে ক্ষমা চেয়ে মূলধারায় ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে। ৪৮ ঘন্টার আল্টিমেডাম দেওয়া হয়েছিল।
যদি শূন্যস্থান পূরণের আগে তারা ফিরে আসে তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু সেই অধাহবানে তারা সাড়া দেয়নি। এর ফলে মূল ধারার রাজনীতিতে ফেরার তাদের সব পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে বুঝা যাচ্ছে।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখায়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে নিয়ে ত্যাগীদের নিয়ে মহানগর বিএনপির নবাগত কমিটি গঠন করা হযেছিল। কিন্তু পদত্যাগকারী এই কমিটিকে না মেনে ১৫জন পদত্যাগ করেন। পরে আমরা তাদের ফিরে আসার জন্য নানাভাবে আল্টিমেডামসহ অনেক চেষ্টা করেছি।
কিন্তু তারা আমাদের সাথে না মিলে আলাদা সকল কর্মসূচি পালনের ঘোষণা দিলেন। দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিদের্শে আমরা তাদের পদত্যাগ পত্র গ্রহণ করেছি। এখন সাংগঠনিক প্রকৃয়া অনুসরন করে সেই সকল শূন্যস্থান পদে যোগ্য লোকদের পদায়ন করা হবে।
এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন। পদত্যাগকারীদের পদত্যাগপত্র গ্রহণ করতে এবং তারা যখন আর এই পদে ফিরে আসবে না এই কারণে তাদেরকে বাদ দিয়ে যোগ্য লোকদের দিয়ে শূন্যস্থান পূরণ করতে।


